সুনামগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থী কলিম উদ্দিন মিলনের মনোনয়নপত্র দাখিল
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

সুনামগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থী কলিম উদ্দিন মিলনের মনোনয়নপত্র দাখিল

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১২/২০২৫ ০৮:৫২:২৮ অপরাহ্ন

সুনামগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থী কলিম উদ্দিন মিলনের মনোনয়নপত্র দাখিল

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র মনোনীত প্রার্থী, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক তিনবারের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) সকালে তিনি ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ডিপ্লোমেসি চাকমার নিকট মনোনয়নপত্র দাখিল করেন। পরে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার অরুপ রতন সিংহের কাছেও পৃথকভাবে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন দাখিলকালে পৃথক দুই উপজেলায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামসুল হক নমু, আব্দুর রহমান, নজরুল ইসলাম, আব্দুল বারী, দোয়ারা বাজার উপজেলা বিএনপির আহবায়ক আলতাফুর রহমান খসরু, সাবেক ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) ফজলুল করিম বকুল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) জসিম উদ্দিন সুমেন। 

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কলিম উদ্দিন মিলন বলেন, ‘আমরা একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন চাই। প্রশাসনের প্রতি আমাদের প্রত্যাশা-সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে।’

তিনি আরও বলেন, ‘জনগণ ধানের শীষের পক্ষে রায় দিলে শুধু আমি নয়, বিজয়ী হবেন দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমান।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা