ক্রিকেটের কিংবদন্তি ডেমিয়েন মার্টিন অসুস্থ, হাসপাতালের কৃত্রিম কো মা য়
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩৫ PM

ক্রিকেটের কিংবদন্তি ডেমিয়েন মার্টিন অসুস্থ, হাসপাতালের কৃত্রিম কো মা য়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/১২/২০২৫ ০৩:৪০:২৮ PM

ক্রিকেটের কিংবদন্তি ডেমিয়েন মার্টিন অসুস্থ, হাসপাতালের কৃত্রিম কো মা য়

সংগৃহীত


অস্ট্রেলিয়ান সাবেক ব্যাটার ডেমিয়েন মার্টিন মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে কৃত্রিম কোমায় রয়েছেন। ৫৪ বছর বয়সী এই ক্রিকেটারকে কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, তিনি ২৬ ডিসেম্বর অসুস্থ হয়ে পড়েন।

১৯৯২ থেকে ২০০৬ সালের মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে ৬৭টি টেস্ট ম্যাচ খেলা মার্টিন চারটি অ্যাশেজ সিরিজে অংশ নিয়েছিলেন। ২০০৬–০৭ অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের আগে তিনি হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। অস্ট্রেলিয়ার হয়ে তিনি দুটি বিশ্বকাপ জয়ের অংশীদার ছিলেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা টড গ্রিনবার্গ মার্টিনের দ্রুত আরোগ্য কামনা করে বলেন, ‘ডেমিয়েনের অসুস্থতার খবর শুনে আমি গভীরভাবে দুঃখিত। এই সময়ে ক্রিকেট অস্ট্রেলিয়া ও পুরো ক্রিকেট সমাজের পক্ষ থেকে তার জন্য শুভকামনা রইল।’মার্টিন পরিবারের পক্ষ থেকে কথা বলতে গিয়ে ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক সতীর্থ অ্যাডাম গিলক্রিস্ট নিশ্চিত করেছেন, ডানহাতি এই ব্যাটার হাসপাতালে সর্বোত্তম চিকিৎসা পাচ্ছেন।

গিলক্রিস্ট বলেন, ‘সে সেরা চিকিৎসাই পাচ্ছে। আমান্ডা (মার্টিনের সঙ্গী) ও তার পরিবার জানে, অসংখ্য মানুষ তার জন্য প্রার্থনা ও শুভকামনা জানাচ্ছে।’সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, আশা করা হচ্ছে আগামী কয়েক দিনের মধ্যেই মার্টিনকে কৃত্রিম কোমা থেকে বের করে আনা সম্ভব হবে।মেনিনজাইটিস হলো মস্তিষ্ক ও মেরুদণ্ডকে ঘিরে থাকা সুরক্ষামূলক আবরণে সৃষ্ট একটি গুরুতর সংক্রমণ।

ক্যারিয়ারে ড্যামিয়েন মার্টিন ৬৭টি টেস্টে ৪,৪০৬ রান করেছেন, গড় ছিল ৪৬.৩৭। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ২০৮ ম্যাচে ৫,৩৪৬ রান সংগ্রহ করেন, গড় ৪০; এর মধ্যে রয়েছে ৫টি সেঞ্চুরি ও ৩৭টি ফিফটি।২০০৩ বিশ্বকাপ ফাইনালে ভারতের বিপক্ষে ভাঙা আঙুল নিয়েও অপরাজিত ৮৮ রান করে অস্ট্রেলিয়ার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মার্টিন। একই বছর তিনি ইংলিশ কাউন্টি দল ইয়র্কশায়ারের হয়েও বিদেশি খেলোয়াড় হিসেবে খেলেছেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে