সুনামগঞ্জে বি জি বি র শীত বস্ত্র বিতরণ ও জনসচেতনতামূলক সভা
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ PM

সুনামগঞ্জে বি জি বি র শীত বস্ত্র বিতরণ ও জনসচেতনতামূলক সভা

জাহাঙ্গীর আলম ভূঁইয়া

প্রকাশিত: ০২/০১/২০২৬ ০৪:০৩:৫০ PM

সুনামগঞ্জে বি জি বি র শীত বস্ত্র বিতরণ ও  জনসচেতনতামূলক সভা

ছবিঃ নিজস্ব


সুনামগঞ্জে ২৮ ব্যাটালিয়ন বিজিবি পক্ষ থেকে দু:স্থ ও দরিদ্র জনগণের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ,অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত হত্যা রোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকালে জেলার দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের পেশকারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কুল মাঠে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এই উপলক্ষে আলোচনা সভায় স্থানীয় এলাকাবাসী,গন্যমান ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানান,সারাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদাই আর্ত মানবতার সেবায় অসহায় ও দু:স্থদের জন্য বিভিন্ন প্রকার কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করে এর এই ধারাবাহিকতায় সুনামগঞ্জের দরিদ্র ও বিপন্ন মানুষের পাশে এসে দাড়িয়েঁছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় তিনি আরও জানান,বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বদ্ধ পরিকর।চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবি বিজিবির সাথে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সচেতন মহলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সীমান্তবাসী সচেতন হলে এবং অবৈধ গরু ও সুপারি চোরাচালানে জড়িত ব্যক্তিরা বিকল্প কর্মসংস্থানে যুক্ত হলে সীমান্ত দুর্ঘটনা উল্লেখ যোগ্য ভাবে হ্রাস পাবে। কোন অবস্থাতেই চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম না করার জন্য সবাইকে আহ্বান জানান।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটসহ কিছু স্থানে ভারি বর্ষণের শ'ঙ্কা
সিলেটে হা'মের উপসর্গে আরও এক শিশুর মৃ'ত্যু
বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি, সংঘাতের শ'ঙ্কা
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী