রানীগঞ্জ বাজারে রিফাত শোরুম এর শুভ উদ্বোধন
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ PM

রানীগঞ্জ বাজারে রিফাত শোরুম এর শুভ উদ্বোধন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০১/২০২৬ ০৫:৫৭:৪০ PM

রানীগঞ্জ বাজারে রিফাত শোরুম এর শুভ উদ্বোধন

সংগৃহীত ছবি


এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরের প্রাচীন নদীবন্দর ও মুক্তিযোদ্ধের স্মৃতি বিজড়িত রানীগঞ্জ বাজারে উদ্বোধন হলো নতুন লাইফস্টাইল ব্র্যান্ড রিফাত শোরুম।শুক্রবার (২জানুয়ারী) বাদ জুম্মা তোতা মিয়া কমপ্লেক্স ফিতা কেটে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রিফাত এন্ড কোং স্বত্বাধিকারী ও ব্যবস্থপনা পরিচালক আব্দুল্লাহ সিদ্দিকী শুভ।

এ সময় রিফাত এন্ড কোং জেনারেল ম্যানেজার শেখ মিজানুর রহমান, হেড অব মার্কেটিং ইমন খন্দকার, ম্যানেজার বেলাল আহমদ, মাহবুব আলম রিয়াজ, আবু তালিব সহ রিফাত এন্ড কোং কর্মকর্তারা। এ সময় রিফাত এন্ড কোং স্বত্তাধিকারি ও ব্যবস্থপনা পরিচালক আব্দুল্লাহ সিদ্দিকী শুভ বলেন, আমাদের অন্য এলাকার ন্যায় এখানে নতুন এই শোরুমে পাওয়া যাবে আধুনিক ফ্যাশন ও লাইফস্টাইলের সব লেটেস্ট কালেকশন। আমাদের কোম্পানীর নিত্য নতুন এক বিশাল সমাহার রাখা হয়েছে এখানে। শোরুমের নান্দনিক ইন্টেরিয়র এবং চমৎকার পরিবেশ ক্রেতাদের কেনাকাটার অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করে তুলবে। উদ্বোধনী অনুষ্ঠানে রিফাত শোরুম এর স্বত্বাধিকারী মো. নুরুজ্জামান নুর, আব্দুল হামিদ, জগন্নাথপুর প্রেস ক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমদ, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সেক্রেটারী গোলাম সারোয়ার, রানীগঞ্জ বাজার ব্যবসায়ী আবুল কাশেম, মিছলুর রহমান,সংবাদকর্মী সুজন মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।শোরুমের স্বত্বাধিকারী আবুল হামিদ বলেন, “আমরা সব সময় গুণগত মান এবং আধুনিক ডিজাইনকে প্রাধান্য দেই। আশা করছি, আমাদের এই নতুন শোরুমটি এলাকার ক্রেতাদের চাহিদা পূরণ করতে সক্ষম হবে এবং আমরা তাদের সেরা সেবা দিতে পারব।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং আগত অতিথিদের আপ্যায়িত করা হয়। আজ থেকেই শোরুমটি সর্বসাধারণের কেনাকাটার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটসহ কিছু স্থানে ভারি বর্ষণের শ'ঙ্কা
সিলেটে হা'মের উপসর্গে আরও এক শিশুর মৃ'ত্যু
বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি, সংঘাতের শ'ঙ্কা
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী