ফাহিম চৌধুরীর স্ট্যাটাসের প্রতিবাদ ম্যাচ বর্জন করলেন ঢাকার সাংবাদিকরা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩৩ PM

বিপিএল

ফাহিম চৌধুরীর স্ট্যাটাসের প্রতিবাদ ম্যাচ বর্জন করলেন ঢাকার সাংবাদিকরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০১/২০২৬ ১১:৪৮:৫৩ PM

ফাহিম চৌধুরীর স্ট্যাটাসের প্রতিবাদ  ম্যাচ বর্জন করলেন  ঢাকার সাংবাদিকরা

ছবি:সংগৃহীত


সিলেটে অনুষ্ঠিত বিপিএল’র ১২তম আসর চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম চৌধুরী সাংবাদিকদের উদ্দেশ্যে আপত্তিকর একটি বক্তব্য প্রকাশ করেন। তিনি শুক্রবার বেলা ৩টার দিকে ফাহিম আল চৌধুরী ভেরিফাইড পেইজে এই পোস্ট করেন। 

যেখানে ফাহিম আল চৌধুরী সাংবাদিকদের উদ্দেশ্যে লেখেন- ‘অন্তত আমি তো কিছু ভিউ ব্যবসায়ীকে দু’মুঠো ভাত জোটানোর সুযোগ করে দিয়েছি! ওদের একটাই চাকরি, নেগেটিভ কথা ছড়িয়ে ভিউ কামানো, কারণ পজিটিভ করলে তো পেটই চলবে না! নেগেটিভ ভিউ হোক আর পজিটিভ কাজ হোক, পেট যেন ভরা থাকে!’ তার এই বক্তব্যের প্রতিবাদে সিলেটে স্টেডিয়ামে দায়িত্বরত সাংবাদিকরা সিলেট টাইটান্সের আজকের ম্যাচ বয়কট করেন। 

এসময় তারা বলেন, ফাহিম চৌধুরীর এমন বক্তব্য দৃষ্টিকটু। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে সকলের কাছে ক্ষমা চাইতে হবে এবং তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা তার বক্তব্য মুছে ফেলতে হবে। যদি তিনি ২৪ ঘণ্টার ভেতর ক্ষমা না চান তাহলে সিলেট টাইটান্সের সকল ম্যাচ বয়কট করা হবে। 

সাংবাদিকরা ফাহিম চৌধুরীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন- সিলেট টাইটান্স উপদেষ্টা ফাহিম আল চৌধুরীর আপত্তিকর মন্তব্যের জেরে সিলেটের আজকের সহ সকল বিপিএল ম্যাচ, প্র্যাকটিস, সংবাদ সম্মেলন বয়কটের সিদ্ধান্ত সাংবাদিকদের। 

২৪ ঘন্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে বিপিএলে সিলেট টাইটান্সের সকল ম্যাচ, প্র্যাকটিস, প্রেস কনফারেন্স বয়কটের সিদ্ধান্ত।  

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে