ওপেনারদের তাণ্ডবে উড়ে গেল ঢাকা , ১০ উইকেটের দাপুটে জয়ে চট্টগ্রামের রাজকীয় প্রত্যাবর্তন
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ PM

বাংলাদেশ প্রিমিয়ার লিগ

ওপেনারদের তাণ্ডবে উড়ে গেল ঢাকা , ১০ উইকেটের দাপুটে জয়ে চট্টগ্রামের রাজকীয় প্রত্যাবর্তন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০১/২০২৬ ১২:০৭:০০ AM

ওপেনারদের তাণ্ডবে উড়ে গেল ঢাকা , ১০ উইকেটের দাপুটে জয়ে চট্টগ্রামের রাজকীয় প্রত্যাবর্তন

ছবি:সংগৃহীত


বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত পারফরম্যান্সে ঢাকা ক্যাপিটালসকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে চট্টগ্রাম রয়্যালস। ওপেনার অ্যাডাম রশিংটন ও মোহাম্মদ নাঈম শেখের ফিফটিতে কোনো প্রতিরোধ ছাড়াই সহজ জয় তুলে নেয় সাগরপাড়ের দলটি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদী হাসান প্রথমে ঢাকা ক্যাপিটালসকে ব্যাট করার আমন্ত্রণ জানান। সিদ্ধান্তটি যে পুরোপুরি সঠিক ছিল, তা প্রমাণ হয় ঢাকার ব্যাটিং বিপর্যয়ে।

ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতেই দুই ওপেনারকে ফেরান পেসার শরিফুল ইসলাম। সাইফ হাসান ১ রান এবং জুবাইদ আকবরী ২ রান করে সাজঘরে ফেরেন। এরপর একের পর এক উইকেট হারাতে থাকে ঢাকা ক্যাপিটালস।

উসমান খান কিছুটা লড়াই করে ২১ রান করলেও মিঠুন (৮), শামীম (৪), সাব্বির (৯) ও ইমাদ ওয়াসিম (৯) ব্যর্থ হন। অষ্টম উইকেটে সাইফউদ্দিন ও নাসির হোসেন ৪৮ রানের জুটি গড়ে ইনিংসে প্রাণ ফেরানোর চেষ্টা করেন। সাইফউদ্দিন করেন ৩৩ রান, নাসিরের ব্যাট থেকে আসে ১৭ রান। তবে শেষ পর্যন্ত তাসকিন আহমেদ (৫) ও সালমান মির্জা (০) আউট হলে ঢাকা ১২২ রানেই অলআউট হয়ে যায়।

চট্টগ্রামের বোলিং আক্রমণে সবচেয়ে সফল ছিলেন তানভীর ইসলাম। তিনি ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। শরিফুল ইসলামও ১৮ রান খরচায় নেন ৩ উইকেট। অধিনায়ক শেখ মেহেদী হাসান নেন ২টি এবং আমির জামাল পান ১টি উইকেট।

১২৩ রানের সহজ লক্ষ্য তাড়ায় চট্টগ্রাম রয়্যালসের দুই ওপেনার অ্যাডাম রশিংটন ও মোহাম্মদ নাঈম শেখ শুরু থেকেই নিয়ন্ত্রণ নেন। শুরুতে কিছুটা সাবধানী হলেও দ্রুতই আক্রমণাত্মক ব্যাটিংয়ে ঢাকার বোলারদের কোণঠাসা করেন তারা।

অবিচ্ছিন্ন ১২৩ রানের উদ্বোধনী জুটিতে ৪৪ বল হাতে রেখেই ১০ উইকেটের জয় নিশ্চিত করে চট্টগ্রাম। রশিংটন ৩৬ বলে ৯টি চার ও ২টি ছক্কায় করেন ৬০ রান। নাঈম শেখ ৪০ বলে ৭টি চার ও ১টি ছক্কায় ৫৬ রানে অপরাজিত থাকেন।

এই জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করল চট্টগ্রাম রয়্যালস। অন্যদিকে ব্যাটিং ব্যর্থতায় বড় হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় ঢাকা ক্যাপিটালসকে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন
নিউইয়র্ক সফর শেষে এমিরেটসের ফ্লাইটে ঢাকার পথে প্রধানমন্ত্রী
আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ