সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি-জামায়াতসহ ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি-জামায়াতসহ ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০১/২০২৬ ০৯:১৩:৩৯ অপরাহ্ন

সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি-জামায়াতসহ ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ছবি:সংগৃহীত


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারী) দুপুরে সুনামগঞ্জ জেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।মনোনয়ন বৈধ হওয়া  প্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য কয়ছর এম আহমদ,বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অ্যডভোকেট ইয়াসীন খান, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধূরী, খেলাফত মজলিসের দলীয় প্রার্থী শেখ মুসতাক আহমদ ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার আনোয়ার হোসেন।

সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই বাছাইকালে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

প্রসঙ্গত, গত ২৯ ডিসেম্বর এ আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র তাদের করেন। এরমধ্যে বাছাইকালে ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। আর ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা