বিপিএলে দুপুরে মাঠে নামছে সিলেট টাইটান্স, সন্ধ্যায় ঢাকা ক্যাপিটালস
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ PM

বিপিএলে দুপুরে মাঠে নামছে সিলেট টাইটান্স, সন্ধ্যায় ঢাকা ক্যাপিটালস

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৪/০১/২০২৬ ০১:০৫:১১ PM

বিপিএলে দুপুরে মাঠে নামছে সিলেট টাইটান্স, সন্ধ্যায় ঢাকা ক্যাপিটালস


বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ মাঠে নামবে চারটি দল। দিনের প্রথম ম্যাচে দুপুর ১টায় মুখোমুখি হবে সিলেট টাইটানস ও চট্টগ্রাম রয়্যালস। এরপর সন্ধ্যা ৬টায় দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসের প্রতিপক্ষ রংপুর রাইডার্স।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। 

বিপিএলে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে বন্দরনগরীর দল চট্টগ্রাম। দুটি ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম রয়্যালস। বিপরীতে চার ম্যাচে দুই জয় ও সমান হার নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় অবস্থানে রয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স।

অপরদিকে, তিনটি ম্যাচ খেলেছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস। একটি জয়ে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে আছে দলটি। সমান ম্যাচ খেলে দুটি জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান তৃতীয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন
নিউইয়র্ক সফর শেষে এমিরেটসের ফ্লাইটে ঢাকার পথে প্রধানমন্ত্রী
আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ