ছাতকে মোটরসাইকেল দু র্ঘ ট না য় প্রা ণ গেল তরুণের
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

ছাতকে মোটরসাইকেল দু র্ঘ ট না য় প্রা ণ গেল তরুণের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০১/২০২৬ ০৪:০২:৪৮ অপরাহ্ন

ছাতকে মোটরসাইকেল দু র্ঘ ট না য় প্রা ণ গেল তরুণের

সংগৃহিত


ছাতকে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রেজাউল মিয়া (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী। আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী। আরেক তরুণ। শনিবার সন্ধ্যায় ছাতক পৌর শহরের রহমতভাগ সুরমা ব্রিজের দক্ষিণাংশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রেজাউল উপজেলার নোয়ারাই ইউনিয়নের চানপুর (বড়গল্লা) গ্রামের মো. আব্দুল মোছাব্বির মিয়ার ছেলে। গুরুতর আহত রাহিদ আলম শুভকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি একই গ্রামের মাহবুব আলম সোহেলের ছেলে।

এ নিশ্চিত করে ছাতক থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের পেপারমিল সংলগ্ন ২ নম্বর ব্রিজ থেকে আনুমানিক ৫০ গজ দক্ষিণে একটি অজ্ঞাতনামা গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই রেজাউল মিয়ার মৃত্যু হয় এবং শুভ গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তবে অজ্ঞাতনামা গাড়িটি দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে জানা গেছে। 

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা