মাহমুদউল্লাহর দৃঢ়তায় ঢাকার সামনে ১৫৬ রানের লক্ষ্য রংপুরের
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩৩ PM

মাহমুদউল্লাহর দৃঢ়তায় ঢাকার সামনে ১৫৬ রানের লক্ষ্য রংপুরের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০১/২০২৬ ১০:০০:১৪ PM

মাহমুদউল্লাহর দৃঢ়তায় ঢাকার সামনে ১৫৬ রানের লক্ষ্য রংপুরের

ছবি:সংগৃহীত


 ৪০ বছর বয়সেও ব্যাট হাতে দলের ভরসা হয়ে উঠলেন মাহমুদউল্লাহ রিয়াদ । বয়স যে শুধুই একটি সংখ্যা-তা আবারও প্রমাণ করলেন তিনি। সিলেটে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে তার দায়িত্বশীল ইনিংসেই ভর করে চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করিয়েছে রংপুর রাইডার্স। প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে রংপুর।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ঢাকা ক্যাপিটালস অধিনায়ক মোহাম্মদ মিঠুন প্রথমে রংপুরকে ব্যাট করার আমন্ত্রণ জানান। কিন্তু শুরুটা ভালো হয়নি রংপুরের। মাত্র ৩০ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় দলটি। কাইল মায়ার্স ১১ রান করে, লিটন দাস ৬ রান করে এবং তাওহিদ হৃদয় কোনো রান না করেই আউট হন।

চাপের মুখে ডেভিড মালানের সঙ্গে জুটি গড়ে ইনিংস সামাল দেন মাহমুদউল্লাহ রিয়াদ। চতুর্থ উইকেটে দু’জনে মিলে ৭৪ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। মালান ৩৩ বলে ৩৩ রান করে দলীয় ১০৪ রানের মাথায় আউট হন। অন্যদিকে মাহমুদউল্লাহ ৪১ বলে সর্বোচ্চ ৫১ রান করেন। তার ইনিংসে কোনো ছক্কা না থাকলেও ছিল ৭টি চার। আগের ম্যাচেও ১৬ বলে অপরাজিত ৩৪ রান করে ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

ইনিংসের শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন পাকিস্তানের খুশদিল শাহ। ২১ বলে অপরাজিত ৩৮ রানের কার্যকর ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৪টি চার ও ২টি ছক্কা। নুরুল হাসান সোহান ৭ রানে অপরাজিত থাকেন।

ঢাকা ক্যাপিটালসের বোলারদের মধ্যে জিয়াউর রহমান ২টি উইকেট নেন। এছাড়া ইমাদ ওয়াসিম, তানকিন আহমেদ ও মোহাম্মদ সাইফুদ্দিন একটি করে উইকেট শিকার করেন।

মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটিং দৃঢ়তায় ভর করেই ঢাকা ক্যাপিটালসের সামনে ১৫৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিতে সক্ষম হয় রংপুর রাইডার্স।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে