এসএসসিতে অংশ নিতে স্কুলে তালা মারল সাত বিষয়ে ফেল করা শিক্ষার্থী
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:২৭ PM

এসএসসিতে অংশ নিতে স্কুলে তালা মারল সাত বিষয়ে ফেল করা শিক্ষার্থী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০১/২০২৬ ০৬:২৭:৩৫ PM

এসএসসিতে অংশ নিতে স্কুলে তালা মারল সাত বিষয়ে ফেল করা শিক্ষার্থী

সংগৃহিত


সুনামগঞ্জে টেস্ট পরীক্ষায় সাত বিষয়ে ফেল করা এক শিক্ষার্থীর বিরুদ্ধে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগের দাবিতে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে।

অভিযুক্ত শিক্ষার্থী আরিফ ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। বিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আরিফ এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি চেয়ে বিদ্যালয়ে এসে শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি করে। এ সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ তার টেস্ট পরীক্ষার ফল জানতে চাইলে আরিফ জানায়, সে সাত বিষয়ে ফেল করেছে।

এরপর আরিফ শিক্ষকদের হুমকি দিয়ে বলে, তাকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দিলে এক বা দুই বিষয়ে ফেল করা অন্য কোনো শিক্ষার্থীও পরীক্ষায় অংশ নিতে পারবে না। একপর্যায়ে সে বিদ্যালয়ের কয়েকটি কক্ষে তালা ঝুলিয়ে দেয়। এ সময় তার সঙ্গে আরও কয়েকজন উপস্থিত ছিল বলে জানায় স্কুল কর্তৃপক্ষ।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ বলেন, টেস্ট পরীক্ষায় সাত বিষয়ে ফেল করায় নিয়ম অনুযায়ী আরিফকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে সে বিদ্যালয়ে এসে অসদাচরণ করে এবং কয়েকটি কক্ষে তালা লাগিয়ে দেয়।

অভিযুক্ত শিক্ষার্থীর বাবা আব্দুল আজিজ বলেন, এ ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না।এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি, সংঘাতের শ'ঙ্কা
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু