দুপুরে নোয়াখালীর মুখোমুখি ঢাকা, সন্ধ্যায় সিলেটের প্রতিপক্ষ চট্টগ্রাম
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ PM

দুপুরে নোয়াখালীর মুখোমুখি ঢাকা, সন্ধ্যায় সিলেটের প্রতিপক্ষ চট্টগ্রাম

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৭/০১/২০২৬ ১২:৩৮:৫৪ PM

দুপুরে নোয়াখালীর মুখোমুখি ঢাকা, সন্ধ্যায় সিলেটের প্রতিপক্ষ চট্টগ্রাম


বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ বুধবার মাঠে নামবে চারটি দল। দিনের প্রথম ম্যাচে বেলা ১টায় মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস ও ঢাকা ক্যাপিটালস। এরপর সন্ধ্যা ৬টায় দ্বিতীয় ম্যাচে সিলেট টাইটান্সের প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। 

বিপিএলে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে নোয়াখালী এক্সপ্রেস। সবকটি ম্যাচে হেরে পয়েন্ট টেবিলে  তলানিতে রয়েছে নতুন এই ফ্র্যাঞ্চাইজিটি। বিপরীতে সমান ম্যাচ খেলে এক জয় ও তিন হার নিয়ে পয়েন্ট টেবিলে পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা ক্যাপিটালস।

অপরদিকে, ছয়টি ম্যাচ খেলেছে সিলেট টাইটান্স। তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে দলটি। আর পাঁচ ম্যাচ খেলে ৩ জয় তুলে নিয়েছে চ্যালেঞ্জার্স। ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান দ্বিতীয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন
নিউইয়র্ক সফর শেষে এমিরেটসের ফ্লাইটে ঢাকার পথে প্রধানমন্ত্রী
আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ