নাসিরের রেকর্ড ফিফটিতে নোয়াখালীকে উড়িয়ে সহজ জয় ঢাকার
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ PM

নাসিরের রেকর্ড ফিফটিতে নোয়াখালীকে উড়িয়ে সহজ জয় ঢাকার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০১/২০২৬ ০৭:০৯:৩৮ PM

নাসিরের রেকর্ড ফিফটিতে নোয়াখালীকে উড়িয়ে সহজ জয় ঢাকার

ছবি:সংগৃহীত


লক্ষ্য খুব বড় না হলেও শুরুতেই চাপে পড়ে যায় ঢাকা ক্যাপিটালস। প্রথম তিন ওভারে মাত্র ১৪ রান তুলতেই দুই উইকেট হারায় দলটি। তবে সেই চাপ মুহূর্তেই উড়িয়ে দেন নাসির হোসেন। চলতি বিপিএলে প্রথমবার তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে মাত্র ১০ বলেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

ব্যাট হাতে নাসির খেলেন রেকর্ডগড়া ইনিংস। ২১ বলেই ফিফটি পূর্ণ করে তিনি গড়েন চলতি বিপিএলের দ্রুততম অর্ধশতকের রেকর্ড। শেষ পর্যন্ত টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের সর্বোচ্চ ৯০ রানের অপরাজিত ইনিংস খেলেন নাসির, যা তার ১৬ বছরের ক্যারিয়ারের সেরা।

বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের দিনের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ৭ উইকেটের সহজ জয় পায় ঢাকা ক্যাপিটালস। ক্যারিয়ারের ১৫৭তম টি-টোয়েন্টি ম্যাচে প্রথমবার ৯০ রানের ঘরে পৌঁছালেন নাসির। প্রতিপক্ষের রান কম থাকায় সেঞ্চুরির সুযোগ না পেলেও ইনিংসটি ছিল দারুণ কার্যকর ও দর্শনীয়।

এর আগে ২০১৩ সালে বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে ৮৩ রানের ইনিংস খেলেছিলেন নাসির। স্বীকৃত টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি তার ১০ম ফিফটি।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন
নিউইয়র্ক সফর শেষে এমিরেটসের ফ্লাইটে ঢাকার পথে প্রধানমন্ত্রী
আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ