সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রে*প্তার
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:২৭ PM

সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রে*প্তার

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০১/২০২৬ ০১:৪৩:১৪ PM

সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রে*প্তার


সুনামগঞ্জের মধ্যনগরে চলমান ডেবিল হান্ট অপারেশন ফেজ ২-এর আওতায় অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানার পুলিশ।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার দুগনই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. সিরাজুল ইসলাম উপজেলার চামরদানী ইউনিয়নের দুগনই গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে। তিনি মধ্যনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

পুলিশ সূত্র জানায়, মো. সিরাজুল ইসলাম ২০২৪ সালের নভেম্বর মাসে মধ্যনগর থানায় দায়ের হওয়া একটি রাজনৈতিক মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে চিহ্নিত ছিলেন। মামলার তদন্তের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মধ্যনগর থানার ওসি এ কে এম সাহাবুদ্দিন শাহীন বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি, সংঘাতের শ'ঙ্কা
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু