বিপিএলের মাঝপথে সিলেট টাইটান্স ছেড়ে গেলেন পাকিস্তানি ক্রিকেটার
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ PM

বিপিএলের মাঝপথে সিলেট টাইটান্স ছেড়ে গেলেন পাকিস্তানি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৮/০১/২০২৬ ০২:১৬:৪১ PM

বিপিএলের মাঝপথে সিলেট টাইটান্স ছেড়ে গেলেন পাকিস্তানি ক্রিকেটার

ছবি : সংগৃহীত


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে সিলেট টাইটান্সের হয়ে পুরো টুর্নামেন্ট খেলার কথা থাকলেও হঠাৎ করেই বাংলাদেশ ছেড়ে পাকিস্তানে ফিরে গেছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির ও ব্যাটসম্যান সাইম আইয়ুব। এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট টাইটান্স কর্তৃপক্ষ।

সংযুক্ত আরব আমিরাতের আইএল টি–টোয়েন্টি শেষ করে বিপিএলে যোগ দিয়েছিলেন আমির। শুরু থেকেই নিয়মিত একাদশে ছিলেন তিনি এবং বল হাতে সিলেটের তিনটি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে টুর্নামেন্ট চলাকালেই দল ছেড়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন এই বাঁহাতি পেসার।

সিলেট টাইটান্সের বিবৃতিতে জানানো হয়েছে, চুক্তি অনুযায়ী আমিরকে তার পারিশ্রমিকের ৭০ শতাংশ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। অন্যদিকে সাইম চারটি ম্যাচ খেলেছেন এবং সেই ম্যাচগুলোর পারিশ্রমিকও তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

সাইম আইয়ুবের দেশে ফেরার কারণ অবশ্য পরিষ্কার। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান দলে ডাক পেয়েছেন তিনি। সিরিজ শেষ হলে আবার সিলেট টাইটান্সে যোগ দেওয়ার সম্ভাবনাও রয়েছে তার।

তবে মোহাম্মদ আমিরের ক্ষেত্রে বিষয়টি কিছুটা অস্পষ্ট। ঠিক কী কারণে তিনি বিপিএল ছেড়ে ফিরে গেলেন, সে বিষয়ে ক্লাব কর্তৃপক্ষ কোনো নির্দিষ্ট ব্যাখ্যা দেয়নি। এবারের বিপিএলে আমির মোট ছয়টি ম্যাচ খেলে চারটি উইকেট শিকার করেন।

হঠাৎ এই বিদায়ে সিলেট টাইটান্সের পারফরম্যান্সে কী প্রভাব পড়ে, সেটিই এখন দেখার বিষয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন
নিউইয়র্ক সফর শেষে এমিরেটসের ফ্লাইটে ঢাকার পথে প্রধানমন্ত্রী
আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ