ঢাকা–সিলেট মুখোমুখি, টসে জিতে ফিল্ডিংয়ে ঢাকা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ PM

বিপিএল

ঢাকা–সিলেট মুখোমুখি, টসে জিতে ফিল্ডিংয়ে ঢাকা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০১/২০২৬ ০৭:০৭:৫৩ PM

ঢাকা–সিলেট মুখোমুখি, টসে জিতে ফিল্ডিংয়ে ঢাকা

ছবি:সংগৃহীত


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের ১৮তম ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা ক্যাপিটালস ও সিলেট টাইটান্স। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করতে হচ্ছে স্বাগতিক সিলেট টাইটান্সকে।

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। ফলে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন সিলেট টাইটান্সই আগে ব্যাট হাতে নামছে। উইকেট ও কন্ডিশন বিবেচনায় নিয়ে পরে ব্যাটিং করার সুবিধা কাজে লাগাতেই এই সিদ্ধান্ত নিয়েছে ঢাকা।

পয়েন্ট তালিকার অবস্থান বিবেচনায় ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত ৭ ম্যাচে ৩টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে সিলেট টাইটান্স। অন্যদিকে ৫ ম্যাচে ২টি জয় নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছে ঢাকা ক্যাপিটালস।

প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় খুবই গুরুত্বপূর্ণ দুই দলের জন্যই। ঘরের মাঠে খেললেও টস ভাগ্য সহায় হয়নি সিলেটের, তবে ব্যাটিং বিভাগে ভালো শুরু পেলে ম্যাচে দাপট দেখানোর সুযোগ থাকবে মিরাজদের। অপরদিকে বোলিং ও পরে ব্যাটিংয়ের সুবিধা কাজে লাগিয়ে জয় তুলে নিতে চায় ঢাকা ক্যাপিটালস।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন
নিউইয়র্ক সফর শেষে এমিরেটসের ফ্লাইটে ঢাকার পথে প্রধানমন্ত্রী
আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ