ঢাকার বিপক্ষে দাপুটে জয়ে সিলেটের চতুর্থ জয়
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ PM

পয়েন্ট তালিকার তিন নম্বরে উঠে এসেছে সিলেট

ঢাকার বিপক্ষে দাপুটে জয়ে সিলেটের চতুর্থ জয়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০১/২০২৬ ১০:৪৪:১০ PM

ঢাকার বিপক্ষে দাপুটে জয়ে সিলেটের চতুর্থ জয়

ছবি:সংগৃহীত


চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হলো ঢাকা ক্যাপিটালস। ছয় ম্যাচে তাদের এটি চতুর্থ হার। মোহাম্মদ মিঠুনের দলকে ২০ রানে পরাজিত করে পয়েন্ট তালিকার তিন নম্বরে উঠে এসেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন সিলেট টাইটান্স। আট ম্যাচে এটি সিলেটের চতুর্থ জয়।

১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকার শুরুটা ছিল দুর্দান্ত। রহমানুল্লাহ গুরবাজ ও আবদুল্লাহ আল মামুন মিলে ৩৫ বলের উদ্বোধনী জুটিতে তোলেন ৫৬ রান। তবে রুয়েল মিয়ার ওভারে টানা তিনটি বাউন্ডারি হাঁকানোর পরই ক্যাচ দিয়ে ফিরতে হয় মামুনকে। ১১ বলে ২৪ রান করেন তিনি।

এরপর দ্রুত ছন্দ হারায় ঢাকা। আগের ম্যাচে ঝড় তোলা নাসির হোসেন এবার ব্যর্থ হন। নাসুম আহমেদের বলে ৭ বলে ৩ রান করে বোল্ড হন তিনি। শামীম পাটোয়ারীও (১) ফেরেন দুর্ভাগ্যজনকভাবে-নিশ্চিত ছক্কা ঠেকিয়ে বাউন্ডারির বাইরে থেকে বল ভেতরে ঠেলে চোখ ধাঁধানো ক্যাচ নেন ব্রুকস।

চতুর্থ উইকেটে সাইফ হাসানকে নিয়ে গুরবাজ আবার ইনিংস গড়ার চেষ্টা করেন। ২৪ বলে ৩৭ রানের জুটি হলেও ফিফটি পূর্ণ করার পরই আউট হন গুরবাজ। ৪৪ বলে ৩ চার ও ২ ছক্কায় তার ব্যাট থেকে আসে ৫১ রান। এরপর সাইফ হাসানও (১৪ বলে ২২) বড় শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দিলে ১০৯ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা।

অধিনায়ক মোহাম্মদ মিঠুন (৭) ও ইমাদ ওয়াসিম (৮ বলে ১২) কেউই ইনিংস বড় করতে পারেননি। তিন ওভার হাতে থাকতেই ঢাকার পরাজয় প্রায় নিশ্চিত হয়ে যায়। শেষদিকে সাব্বির রহমান ১৬ বলে ২ ছক্কায় অপরাজিত ২৫ রান করে ব্যবধান কিছুটা কমান।

সিলেটের পক্ষে সালমান ইরশাদ ৩টি এবং মঈন আলি ২টি উইকেট শিকার করেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে সিলেট টাইটান্স নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে সংগ্রহ করে ১৮০ রান। ১৮ ওভার শেষে স্কোর ছিল ৫ উইকেটে ১৩৫। তবে ১৯তম ওভারে নাসির হোসেনের ওপর চড়াও হয়ে মঈন আলি এক ওভারেই ৩ ছক্কা ও ২ বাউন্ডারিতে তুলে নেন ২৮ রান। এই ক্যামিও ইনিংসেই বড় পুঁজি গড়ে সিলেট।

সিলেটের ওপেনার পারভেজ হোসেন ইমন ২৪ বলে ৩২ ও তাওফিক খান ২১ বলে ১৭ রান করে ভালো শুরু এনে দেন। আফিফ হোসেন ব্যর্থ হলেও তরুণ আরিফুল হক ২৯ বলে ৪ বাউন্ডারিতে ৩৮ রানের কার্যকর ইনিংস খেলেন। আজমতউল্লাহ ওমরজাই করেন ২৩ বলে ৩৩ রান।

শেষদিকে মঈন আলি ৮ বলে ২ চার ও ৩ ছক্কায় ২৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ২ বলে ১ ছক্কায় ৭ রান করে অপরাজিত থাকেন।

ঢাকার পক্ষে জিয়াউর রহমান ৩৫ রান খরচায় সর্বোচ্চ ৩টি উইকেট নেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন
নিউইয়র্ক সফর শেষে এমিরেটসের ফ্লাইটে ঢাকার পথে প্রধানমন্ত্রী
আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ