ফাইনালে রিয়াল, প্রতিপক্ষ বার্সেলোনা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ PM

ফাইনালে রিয়াল, প্রতিপক্ষ বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৯/০১/২০২৬ ১২:৪৩:৪৫ PM

ফাইনালে রিয়াল, প্রতিপক্ষ বার্সেলোনা

ছবি : সংগৃহীত


ফেদেরিকো ভালভার্দের অসাধারণ নৈপুণ্যে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

ম্যাচের শুরু থেকেই পার্থক্য গড়ে দেন ভালভার্দে। ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটে নেওয়া তার বিধ্বংসী ফ্রি-কিক গোলরক্ষককে কোনো সুযোগ না দিয়েই জালে জড়ায়। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে দুর্দান্ত এক থ্রু পাসে রোদ্রিগোকে দিয়ে রিয়ালের দ্বিতীয় গোলটি করান তিনি। 

তবে সহজে হার মানেনি অ্যাতলেতিকো মাদ্রিদ। সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে ৫৮তম মিনিটে হেডে গোল করে দলকে ম্যাচে ফেরান আলেক্সান্ডার সরলথ।

এরপর সমতায় ফেরার বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল অ্যাতলেতিকো। আঁতোয়ান গ্রিয়েজমানের শক্তিশালী শট দারুণ দক্ষতায় রুখে দেন রিয়ালের গোলরক্ষক থিবু কোর্তোয়া।

শেষ মুহূর্তে হুলিয়ান আলভাজের শটও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে হতাশায় শেষ হয় দিয়েগো সিমিওনের দলের ম্যাচ।

অন্যদিকে, রিয়াল মাদ্রিদ কম সুযোগ পেয়েও ছিল দারুণ কার্যকর। আটটি শটের মধ্যে দুইটিই গোল আদায় করে নেয় জাবি আলোনসোর শিষ্যরা। বিশেষ করে রাইট-ব্যাক পজিশনে খেলেও ভালভার্দের আক্রমণাত্মক অবদান ছিল চোখে পড়ার মতো।

এই জয়ে ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন বর্সেলোনা। স্প্যানিশ ফুটবলের দুই মহারথীর মধ্যে এটি হবে টানা চতুর্থ সুপারকোপা ফাইনাল, যা নিয়ে রোমাঞ্চ আরো বেড়ে গেছে ফুটবলপ্রেমীদের মধ্যে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন
নিউইয়র্ক সফর শেষে এমিরেটসের ফ্লাইটে ঢাকার পথে প্রধানমন্ত্রী
আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ