সুনামগঞ্জে সুমি হ*ত্যার ঘটনায় স্বামী গ্রে*প্তার
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:২৮ PM

সুনামগঞ্জে সুমি হ*ত্যার ঘটনায় স্বামী গ্রে*প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯/০১/২০২৬ ০৩:০৪:০৮ PM

সুনামগঞ্জে সুমি হ*ত্যার ঘটনায় স্বামী গ্রে*প্তার


সুনামগঞ্জে সুমি দাশ হত্যা মামলার আসামি নিহতের স্বামী কিশাল শেখর দাসকে (২৪) গ্রেপ্তার করেছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে সুনামগঞ্জ সদর থানার পুলিশ তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় র‌্যাবের একটি দল তাকে সুনামগঞ্জ জেলার সদর থানাধীন ষোলঘর এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত কিশাল সুনামগঞ্জের দিরাই থানাধীন টাইলা গ্রামের কুলেন্দু শেখর দাসের ছেলে।

শুক্রবার দুপুরে এসব তথ্য জানায় র‌্যাব। র‌্যাব জানায়, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন দত্তগ্রাম এলাকার বাসিন্দা নিহত সুমি দাশের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় সুনামগঞ্জের কিশালের। বিয়ের পর থেকে কিশালের পরিবারের লোকজন পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সুমিকে প্রতিনিয়ত মারধর করতেন। হত্যাকাণ্ডের দুই মাস পূর্বে সুমি মারধরের শিকার হয়ে তার বাবার বাড়িতে চলে যান।

দেড় মাস পূর্বে কিশালের পরিবার সুমির পরিবারকে বুঝিয়ে তাকে সুনামগঞ্জ সদর মডেল থানাধীন ধোপাখালী এলাকার ভাড়া বাসায় নিয়ে যায়। গত ৭ জানুয়ারি বিকেলে সুমি দাশের শ্বশুর সুমির মাকে ফোন করে জানান যে তার মেয়ে মারা গেছেন এবং লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে আছে।

খবর পেয়ে সুমির স্বজনরা হাসপাতালে গিয়ে তার গলা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম দেখতে পান। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি, সংঘাতের শ'ঙ্কা
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু