বিপিএলের ১৯তম ম্যাচে রাজশাহীর বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে চট্টগ্রাম
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ PM

বিপিএলের ১৯তম ম্যাচে রাজশাহীর বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে চট্টগ্রাম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০১/২০২৬ ০৩:৪৫:৫৪ PM

বিপিএলের ১৯তম ম্যাচে রাজশাহীর বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে চট্টগ্রাম

ছবি:সংগৃহীত


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের ১৯তম ম্যাচে মুখোমুখি হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। ফলে আগে ব্যাটিংয়ে নেমেছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স।

পয়েন্ট টেবিলের হিসেবে ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। ছয় ম্যাচে চারটি জয় নিয়ে ৮ পয়েন্ট অর্জন করে বর্তমানে তালিকার শীর্ষে রয়েছে শেখ মেহেদী হাসানের চট্টগ্রাম রয়্যালস। অন্যদিকে, পাঁচ ম্যাচে সমান চারটি জয় ও ৮ পয়েন্ট থাকলেও রানরেটে পিছিয়ে থাকায় রাজশাহী ওয়ারিয়র্স রয়েছে চতুর্থ স্থানে।

আজকের ম্যাচে জয় পেলে শীর্ষস্থান আরও মজবুত করবে চট্টগ্রাম, আর রাজশাহী জয়ের মাধ্যমে উপরের দিকে উঠতে চায় পয়েন্ট টেবিলে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন
নিউইয়র্ক সফর শেষে এমিরেটসের ফ্লাইটে ঢাকার পথে প্রধানমন্ত্রী
আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ