তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে মন্তব্য করায় উত্তাল দেশের ক্রিকেট, অবস্থান ব্যাখ্যা করল কোয়াব
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ PM

তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে মন্তব্য করায় উত্তাল দেশের ক্রিকেট, অবস্থান ব্যাখ্যা করল কোয়াব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০১/২০২৬ ০৬:০০:২৩ PM

তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে মন্তব্য করায় উত্তাল দেশের ক্রিকেট, অবস্থান ব্যাখ্যা করল কোয়াব

ছবি:সংগৃহীত


জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে মন্তব্য করার অভিযোগে বিসিবির এক পরিচালকের বক্তব্য ঘিরে দেশের ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। বিসিবির পরিচালক ও অর্থ কমিটির প্রধান নাজমুল ইসলামের ওই মন্তব্যের পর ক্রিকেটারদের সংগঠন কোয়াবসহ অনেক ক্রিকেটার প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছেন। তবে এই প্রতিবাদ নিয়েও নানা ধরনের সমালোচনা সামনে এসেছে।

এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে সিলেটে ঢাকা ক্যাপিটালসের টিম হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনসহ জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, সাইফ হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুমিনুল হক, সাব্বির রহমান ও শামীম হোসেন পাটোয়ারি।

সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট প্রসঙ্গে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, কোয়াব একটি ক্রিকেটারদের সংগঠন এবং তাদের মূল দায়িত্ব ক্রিকেটারদের স্বার্থ রক্ষা করা। তিনি বলেন, ‘আমরা ক্রিকেটারদের সংগঠন হিসেবে ক্রিকেটারদের স্বার্থ দেখব। কিন্তু ক্রিকেটারদের স্বার্থ নিয়ে কথা বলতে গেলেই সেটাকে ভিন্ন খাতে নেওয়া হচ্ছে, যা দুঃখজনক।’

তিনি আরও বলেন, সংগঠন হিসেবে কোয়াব সবসময় ক্রিকেটারদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষার বিষয়টিকেই গুরুত্ব দিয়ে আসছে এবং ভবিষ্যতেও সেই অবস্থানেই থাকবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন
নিউইয়র্ক সফর শেষে এমিরেটসের ফ্লাইটে ঢাকার পথে প্রধানমন্ত্রী
আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ