জগন্নাথপুরে দুর্বৃত্তের আ গু নে পু ড় ল ৩ টি গবাদিপশু
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

জগন্নাথপুরে দুর্বৃত্তের আ গু নে পু ড় ল ৩ টি গবাদিপশু

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/০১/২০২৬ ০৩:৪১:০০ অপরাহ্ন

জগন্নাথপুরে দুর্বৃত্তের আ গু নে পু ড় ল ৩ টি গবাদিপশু

নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় গভীর রাতে দুর্বৃত্তের লাগানো আগুনে পুড়ল এক কৃষকের তিনটি গরু। গৃহকর্তা সহ পরিবারের সাত সদস্য কোন রকম প্রাণে রক্ষা পেলে ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।জানা গেছে উপজেলার মজিদপুর গ্রামের কৃষক সুরুজ মিয়া বসতঘরের পাশে গোয়াল গরুর ঘরে নিজের তিনটি গরু রেখে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়েন। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে দুবৃত্তরা গোয়ালঘরে আগুন লাগিয়ে দেয়।আগুনে গোয়ালঘরে থাকা তিনটি গরুসহ পুরে গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে যায়। এমনকি বসত ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিকার তাপে গৃহকর্তা সুরুজ মিয়ার ঘুম ভাঙলে পরিবারের সবাইকে নিয়ে কোনরকম প্রাণ নিয়ে বের হন।পরে চিৎকার দিলে আশপাশ লোকজন ও ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভান।

গৃহকর্তা সুরুজ মিয়া জানান,রাতে খাওয়া ধাওয়া করে পরিবারের সবাইকে নিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। সন্ধ্যার দিকে গোয়াল ঘরে গরু গুলো রেখে দরজা লাগান।রাতে দুর্বৃত্তের আগুনে একটি গর্ভবতী গাভী ও দুটি ডেকি গরু পুড়ে ছাই হয়ে যায়। গোয়াল ঘরে পাশে বসত ঘরে আগুন ছড়িয়ে পড়ে আগুনের তাপে ঘুম ভাঙলে সাতজন সদস্য সবাইকে নিয়ে কোন রকম প্রাণে বাঁচেন। দুবৃত্তরা গরুর পাশাপাশি তাদের কে পুড়িয়ে মারতে চেয়েছিল।তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশা করছি সুষ্ঠু তদন্ত পূর্বক ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনবে।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম জানান,পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছে।ভুক্তভোগী এখনো থানায় কোন অভিযোগ দেননি। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।এদিকে মর্মান্তিক এ ঘটনার খবর পেয়ে বাংলাদেশ জামায়াত ইসলামি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইয়াসীন খান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের শান্তনা দেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা