ঝরে পড়া শিক্ষার্থীদের হার কমাতে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:০৭ PM

ঝরে পড়া শিক্ষার্থীদের হার কমাতে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

আমিনুল হক

প্রকাশিত: ১১/০১/২০২৬ ০৬:৪৯:০০ PM

ঝরে পড়া শিক্ষার্থীদের হার কমাতে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

নিজস্ব


সুনামগঞ্জের মধ্যনগরে শিক্ষক সংকট দ্রুত সমাধানের আশ্বাস দিলেন ডা. বিধান রঞ্জন রায় অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

তিনি তা  নিজ এলাকা মধ্যনগরে সরকারি সফরকালে বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন কালে এসব কথা বলেন।  আজ ১১ জানুয়ারি   (রোববার) সকালে উপদেষ্টা মধ্যনগরের সদর ইউনিয়নের নিজ গ্রামের গলহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জমশেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি তার বাসভবনে অবস্থান নেন। দুপুরে মধ্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে উপদেষ্টা সাংবাদিকদের জানান, ঝরে পড়া শিক্ষার্থীদের হার কমাতে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে। মধ্যনগর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিদ্যমান শিক্ষক সংকটের বিষয়টি তুলে ধরা হলে তিনি আরো বলেন, খুব শীঘ্রই এই সমস্যার নিরসন হবে। বর্তমানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। স্কুল ফিডিং কর্মসূচির বিষয়ে তিনি বলেন, ক্রমান্বয়ে দেশের সবগুলো বিদ্যালয় ফিডিং কর্মসূচির আওতাভুক্ত করা হবে।পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ