সুনামগঞ্জে হ*ত্যা মা*মলায় গ্রে*প্তার ৫
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:১৪ PM

সুনামগঞ্জে হ*ত্যা মা*মলায় গ্রে*প্তার ৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২/০১/২০২৬ ০১:৩০:১০ PM

সুনামগঞ্জে হ*ত্যা মা*মলায় গ্রে*প্তার ৫


সুনামগঞ্জের তাহিরপুরে পাওনা টাকার বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সোনা মিয়া হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে তাহিরপুর থানার পুলিশ।

এর আগে, রবিবার (১১ জানুয়ারি) র‌্যাব সুনামগঞ্জের তেঘরিয়া এলাকা থেকে ৩ জন ও মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে আরও ২ জনকে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানাধীন হলহলিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জহুর মিয়া (৪২), আব্দুল মোতালিবের ছেলে বিল্লাল মিয়া (৩৪), আমীর আলীর ছেলে শাহজাহান (৩৬), হলহলিয়া গ্রামের আমীর আলীর ছেলে আল আমিন (৩২) ও শাহ করিম (৩৪)।

র‌্যাব জানায়, নিহত সোনা মিয়ার ছেলে আব্দুর রহমানের কাছে হত্যা মামলার আসামি নজির হোসেন পাওনা ১৫০০ টাকা নেওয়ার জন্য গত ২১ সেপ্টেম্বর রাতে সোনার মিয়ার বাড়িতে যান। পাওনা টাকার বিষয় নিয়ে নিহতের ছেলে আব্দুর রহমানের সাথে তার কথা কাটাকাটি হয়। এরই জের ধরে ২২ সেপ্টেম্বর সকালে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সোনা মিয়ার বসতবাড়িতে প্রবেশ করে। এ সময় সোনা মিয়া প্রতিবাদ করায় হামলাকারীরা তার মাথায়, ডান পায়ে, পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহতবস্থায় সোনা মিয়াকে উদ্ধার করে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪ অক্টোবর ভোরে সোনা মিয়া মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে তাহিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ