অনিশ্চয়তা কাটিয়ে ফের শুরু হচ্ছে বিপিএল
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

অনিশ্চয়তা কাটিয়ে ফের শুরু হচ্ছে বিপিএল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬/০১/২০২৬ ০১:৩৪:১২ অপরাহ্ন

অনিশ্চয়তা কাটিয়ে ফের শুরু হচ্ছে বিপিএল


বিপিএলের ঢাকা পর্বের প্রথমদিন বয়কটের পর মাঠে ফিরছেন ক্রিকেটাররা। ক্রিকেটাররা আন্দোলন প্রত্যাহার করায় শুক্রবার মাঠে গড়াবে বৃহস্পতিবারের ম্যাচ। এতে এলিমিনেটর পর্যন্ত একদিন করে সরে গেছে ম্যাচ। 

বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ১৫ জানুয়ারি যে ম্যাচ দুটি হওয়ার কথা ছিল তা আজ (শুক্রবার) মাঠে গড়াবে। অর্থাৎ চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে। শুক্রবার হওয়ায় প্রথম ম্যাচটি দুপুর ২টায় শুরু হবে। 

দ্বিতীয় ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স মাঠে নামবে। সন্ধ্যা ৭টায় ওই ম্যাচ শুরু হবে। একইভাবে ১৬ ও ১৭ জানুয়ারির ম্যাচ একদিন করে সরে গেছে। ম্যাচ দুটি যথাক্রমে ১৭ ও ১৮ জানুয়ারি হবে। বিপিএলের প্রথম এলিমিনেটর হওয়ার কথা ছিল ১৯ জানুয়ারি। যা ২০ জানুয়ারি মাঠে গড়াবে। 

বিসিবি পৃথক এক বার্তায় জানিয়েছে, ১৬ জানুয়ারির জন্য যারা টিকিট কেটেছিলেন তা বৈধ থাকবে। ওই টিকিট দিয়ে দর্শকরা চট্টগ্রাম-নোয়াখালী এবং রাজশাহী-সিলেটের ম্যাচ দেখতে পারবেন। তবে ১৫ জানুয়ারির জন্য যারা টিকিট কেটে খেলা দেখতে পারেননি, তাদের অর্থ ফেরত দেওয়া হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী