বড়লেখায় আ*গুনে বিধবা নারীর ঘর পু*ড়ে ছাই
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:০৪ PM

বড়লেখায় আ*গুনে বিধবা নারীর ঘর পু*ড়ে ছাই

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০১/২০২৬ ০৯:১৬:৩৩ PM

বড়লেখায় আ*গুনে বিধবা নারীর ঘর পু*ড়ে ছাই

নিজস্ব


বড়লেখায় এক বিধবা নারী রিতা বেগমের টিনের ঘরের সব কিছুই আগুনে পুড়ে গেছে। ঘরের পাশে থাকা ফয়ছল আহমদের একটি প্রাইভেট কার ও কড়ের ঘর পুড়ে ছাই হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) উপজেলার দাসের বাজার ইউনিয়নের শংকরপুর গ্রামের হাজী ইছরাক আলীর বাড়ীতে দুপুর ১টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

খবর পেয়ে বড়লেখা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩০ মিনিট চেষ্টায় চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই বিধবার বসত ঘর ও প্রাইভেট কার কড়ের ঘর পুড়ে যায়। 

স্থানীয়রা জানায়, জুম্মার নামাজে সময় বাড়িতে পুরুষ মানুষ ছিলেন না, রিতা বেগম বসত ঘরের পশ্চিম দিকে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করেন। গ্রামের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্ট চালান,ততক্ষণে বসত ঘর ও পাশে থাকা একটি কড়ের ঘরসহ একটি প্রয়ইভেট কারে আগুন ছড়িয়ে পড়ে। থ্রি ফুল নাইন ফোন দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পার্শবর্ত্তী একটি বসত ঘর রক্ষাপেলেও ততক্ষণে মালামালসহ বিধবার বসতঘর, প্রাইভেট কার ও কড়ের ঘর সম্পূর্ণ পুড়ে যায়। এদিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে এলাকায় রহস্যের জটলা তৈরি হয়েছে। 

বড়লেখা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. এমামুল হক সুৃমন জানান,খরব পেয়ে  দ্রুত ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর  আগেই একটি বসত ঘর ও  একটি প্রাইভেট কার পুড়ে যায়। কড়ের ঘরে আগুন জ্বলছিল, আগুন নিয়ন্ত্রণে আসায় পাশাবর্ত্তী আরেকটি বসত ঘর রক্ষা পেয়েছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত খুজে বের করার চেষ্টা করছি। 

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক