কুলাউড়ায় ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ PM

কুলাউড়ায় ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০১/২০২৬ ১২:৫৫:২৩ PM

কুলাউড়ায় ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আমতৈল জুনিয়র ফুটবল একাদশের আয়োজনে মিডিয়াম বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। 

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিক মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে ও হযরত শাহ্ সর্দার মুহাম্মদ (রহ:) মাহফিল বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক শিক্ষক শাহজাহান আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সমাজসেবক মো. আব্দুল মুহিত বাবলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহতোছিন আলী উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আনোয়ারুল বারী সিতার, হযরত শাহ্ সর্দার মুহাম্মদ (রহ:) মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি শিক্ষক সাহেদুর রহমান কিরন, যুক্তরাষ্ট্র প্রবাসী পারভেজ সিদ্দিক ও প্রেসক্লাব কুলাউড়ার সদস্য তানভীর আহমদ কাওছার।

এ সময় উপস্থিত ছিলেন সাদিম আশরাফ, প্রবাসী রুয়েল, শুভ আহমদ, মজিদ,শাফি, মাহদি, সাফওয়ান, হাবিবসহ সংগঠনের নেতৃবৃন্দ। খেলা পরিচালনা করেন সজিব আহমদ।


জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন
নিউইয়র্ক সফর শেষে এমিরেটসের ফ্লাইটে ঢাকার পথে প্রধানমন্ত্রী
আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ
সিলেটী উদ্যোক্তারা বিশ্বে সিলেটকে রিপ্রেজেন্ট করছেন: কয়েস লোদী