টাংগুয়ার হাওরে অভিযান দুইজনকে জরিমানা,লক্ষাধিক টাকার জাল জ*ব্দ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৩৬ AM

টাংগুয়ার হাওরে অভিযান দুইজনকে জরিমানা,লক্ষাধিক টাকার জাল জ*ব্দ

প্রকাশিত: ২১/০১/২০২৬ ০১:২৪:৩৭ AM

টাংগুয়ার হাওরে অভিযান দুইজনকে জরিমানা,লক্ষাধিক টাকার জাল জ*ব্দ

ছবি:সংগৃহীত


মাদার ফিসারিজ খ্যাত টাংগুয়ার হাওরসহ বিভিন্ন নদীতে অভিযানে দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা,লক্ষাধিক টাকারর জাল জব্দ,চায়না দুয়ারী জাল সহ বিভিন্ন মাছ ধরার উপকরণ জব্দ করা হয়েছে। পরে সেগুলোকে আগুনে পুড়ে ছাই করা হয়।

মঙ্গলবার(২০ জানুয়ারি ভোর ৫টা হতে বিকেল পর্যন্ত উপজেলার বৌলাই নদী,পাটলাই নদী, বোয়ালমারা, গোলাবাড়িয়া ক্যাম্প ও টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন বিলে অভিযান পরিচালিত হয়।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ বাস্তবায়নে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।

প্রশাসন সুত্রে জানা গেছে,অভিযানে আনুমানিক লক্ষাধিক টাকার প্রায় ১৫০০ মিটার বেড়জাল, পানিয়ার ডোবায় ৪ পিস চায়নাদুয়ারি জাল ও প্রায় ৫০০ মিটার চটজাল জব্দপূর্বক সর্বসম্মুখে পুড়িয়ে ধবংস করা হয়। এ সময় এর সাথে জড়িত ২ জন আসামীকে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক আদায় করা হয়। 

এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা, থানার পুলিশ সদস্য, আনসার সদস্য, টাঙ্গুয়ার হাওড় কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন কমিটি,সহকারী কমিশনার (ভূমি) অফিস ও উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা কর্মচারী গন উপস্থিত ছিলেন।

এর সত্যতা নিশ্চিত করে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু বলেন,মৎস্য সম্পদ রক্ষায় আমাদের অভিযান চলবে। কোনো অনিয়মকে ছাড় দেয়া হবে না। সরকারী নীতিমালা লঙ্ঘন করে ও কোনো অনিয়ের তথ্য দিলে সে অনুযায়ী প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ