মেহেদীর সঙ্গী হবেন কে, মিরাজ না শান্ত?
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ PM

মেহেদীর সঙ্গী হবেন কে, মিরাজ না শান্ত?

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০১/২০২৬ ০৬:৫৮:৫৫ PM

মেহেদীর সঙ্গী হবেন কে, মিরাজ না শান্ত?

সংগৃহিত


রংপুর রাইডার্সের বিপক্ষে শেষ বলের রোমাঞ্চকর জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠেছে সিলেট টাইটান্স। তবে ফাইনালে উঠতে তাদের পার হতে হবে আরও একটি বাধা, যার নাম রাজশাহী ওয়ারিয়র্স।

প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে হেরে যাওয়া নাজমুল হোসেন শান্তর দল আজ ফাইনালে ওঠার আরও একটি সুযোগ পাচ্ছে, সন্ধ্যায় সিলেটকে হারালেই খুলে যাবে ফাইনালের দরজা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বুধবার সন্ধ্যা ৬টায় দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হচ্ছে রাজশাহী ও সিলেট। এই ম্যাচ জিতলেই ফাইনাল নিশ্চিত হবে, যেখানে আগে থেকেই বসে আছে চট্টগ্রাম রয়্যালস।

মঙ্গলবার এলিমিনেটর রাউন্ডে ক্রিস ওকস ও খালেদ আহমেদের দুর্দান্ত বোলিংয়ে রংপুরকে মাত্র ১১১ রানে গুটিয়ে দেয় সিলেট। তবে সেই রান তাড়া করতে নেমে নিজেরাও বিপদে পড়ে গিয়েছিল। জয়ের জন্য শেষ বলে প্রয়োজন পড়ে ৬ রানের। তবে এদিনই প্রথম বিপিএল খেলতে নামা ক্রিস ওকস দুর্দান্ত এক ছক্কায় জয় দেন সিলেটকে।

অন্যদিকে একই উইকেটে ১৩৪ রান করেও চট্টগ্রামকে আটকাতে পারেনি রাজশাহী। তবে আজ দলটির হয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে মাঠে নামবেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন। দলটি বিশ্বাস করে কেনের উপস্থিতি ব্যাটিং অর্ডারে ভারসাম্য আনবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন
নিউইয়র্ক সফর শেষে এমিরেটসের ফ্লাইটে ঢাকার পথে প্রধানমন্ত্রী
আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ
সিলেটী উদ্যোক্তারা বিশ্বে সিলেটকে রিপ্রেজেন্ট করছেন: কয়েস লোদী