বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে সিদ্ধান্তের আগে ক্রিকেটারদের সঙ্গে আলোচনা আজ
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ PM

বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে সিদ্ধান্তের আগে ক্রিকেটারদের সঙ্গে আলোচনা আজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০১/২০২৬ ১২:৫৬:৫১ PM

বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে সিদ্ধান্তের আগে ক্রিকেটারদের সঙ্গে আলোচনা আজ

সংগৃহিত


আগামী ৭ ফেব্রুয়ারি ভারত-শ্রীলংকায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু বাংলাদেশের অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়। ইতোমধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় বেঁধে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এ জন্য আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজকে এমনটাই নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র। 

ক্রিকবাজ জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশ দলের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলমান পরিস্থিতি অবহিত করতে বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের সঙ্গে বসবেন। সেখানে নেওয়া হবে ক্রিকেটারদের মতামতও।এর আগে টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস জানিয়েছিলেন, বিশ্বকাপে অংশগ্রহণ করা নিয়ে ক্রিকেটারদের কোনো মতামত নেওয়া হয়নি।ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবারের বৈঠকে বিশ্বকাপে অংশ নেওয়া ইস্যুতে উদ্ভূত পরিস্থিতি ও সরকারের অবস্থান ক্রিকেটারদের আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে।

সূত্রের তথ্য অনুযায়ী, বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ক্রিকেটারদের প্রত্যাশা ও মতামত শোনার পাশাপাশি চলমান সংকট নিরসনে সম্ভাব্য করণীয় বিষয়েও আলোচনা করবেন আসিফ নজরুল।উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপপর্বের চারটি ম্যাচই ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে দেশটিতে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি রয়েছে উল্লেখ করে ম্যাচগুলো শ্রীলংকায় স্থানান্তরের আবেদন জানিয়েছিল বিসিবি। 

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন
নিউইয়র্ক সফর শেষে এমিরেটসের ফ্লাইটে ঢাকার পথে প্রধানমন্ত্রী
আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ
সিলেটী উদ্যোক্তারা বিশ্বে সিলেটকে রিপ্রেজেন্ট করছেন: কয়েস লোদী