সুনামগঞ্জ-৩, রিক্সা প্রতীকে শাহীনুর পাশার গণসংযোগ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৩৬ AM

সুনামগঞ্জ-৩, রিক্সা প্রতীকে শাহীনুর পাশার গণসংযোগ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/০১/২০২৬ ০৯:১৩:১৮ PM

সুনামগঞ্জ-৩, রিক্সা প্রতীকে শাহীনুর পাশার গণসংযোগ

ছবি:সংগৃহীত


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ- ৩ আসনে প্রতীক বরাদ্দ পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী দলটির কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শাহীনুর পাশা চৌধুরী।

বৃহস্পতিবার( ২২ জানুয়ারি)  দিনব্যাপি তিনি তাঁর নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন। সকাল ৯টায় তিনি উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রাম থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন। এরপর জালালপুর, খানপুর, জগন্নাথপুর বাজার, হবিবপুর, হাসপাতাল পয়েন্টসহ বিভিন্ন স্থানে প্রচারণা করেছেন। এসময় তিনি তাঁর নির্বাচনী প্রতীক রিক্সা প্রতীকে ভোটারদের কাছে ভোট, দোয়া ও সহযোগিতা চেয়েছেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী দলটির কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শাহীনুর পাশা চৌধুরী বলেন, ন্যায় ও ইনসাফের আগামি বাংলাদেশ নির্মাণে মানুষ রিক্সা প্রতীকে ভোট দেবে। এ আসনের জনপদের মানুষের সুখ দু:খের সঙ্গে আমি মিশে আছি। আমার বিশ্বাস সম্মানিত ভোটাররা আমার রিক্সা প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ