জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:১২ AM

জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন

জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০১/২০২৬ ০৭:৪৭:৩৩ PM

জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন

ছবি:সংগৃহীত


জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিদ্যালয় প্রাঙ্গণে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার-তিন দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।

অনুষ্ঠানের উদ্বোধনী দিনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর। শিক্ষক চিত্ত রঞ্জন দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বন্দে আলী, সমাজসেবক আব্দুর রব, জামালগঞ্জ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম বিন বারী, গোয়াইনঘাট সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. দিলওয়ার হোসেন বাবর, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাশেম ও বর্তমান প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, পূবালী ব্যাংক জামালগঞ্জ শাখার ব্যবস্থাপক মুখলেছুর রহমান, ব্যানবেইসের সহকারী প্রোগ্রামার কর্মকর্তা রবিউল ইসলাম, চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেনের অধ্যক্ষ ফখরুল আলম চৌধুরী এবং জামালগঞ্জ কিন্ডারগার্টেনের অধ্যক্ষ জরিনা আক্তার বীনা।

অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা এবং পুরস্কার বিতরণ পর্ব অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের নৃত্য, সংগীত ও আবৃত্তিতে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। ক্রীড়া প্রতিযোগিতাগুলো পরিচালনা করেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক হোসনেয়ারা বেগম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও সৃজনশীলতা বিকাশে সহায়ক।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন। উৎসবমুখর এই আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠান আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ