ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে রিকশায় ভোট দিন- মামুনুল হক
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:১২ AM

জগন্নাথপুরে জনসভা

ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে রিকশায় ভোট দিন- মামুনুল হক

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০১/২০২৬ ০৯:৩৫:২০ PM

ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে রিকশায় ভোট দিন- মামুনুল হক

ছবি:সংগৃহীত


বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেছেন, দেশে পরিবর্তনের পক্ষে এখন গণজোয়ার সৃষ্টি হয়েছে। ১১ দলীয় ঐক্যের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতার পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ। তিনি বলেন, আগামী বাংলাদেশ হবে সাম্য ও ইনসাফভিত্তিক রাষ্ট্র।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী, দলের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীর রিকশা প্রতীকের সমর্থনে অনুষ্ঠিত হয়।

মাওলানা মামুনুল হক বলেন, গত ৫৪ বছর ধরে দেশে লুটপাট, দুর্নীতি, গুন্ডামি ও দুর্বৃত্তায়নের রাজনীতি চলছে। এই রাজনীতি মেহনতি মানুষের শ্রম ও ঘামকে মূল্যায়ন না করে তাদের ভবিষ্যৎকে বিপন্ন করে তুলেছে। তিনি বলেন, কৃষক, শ্রমিক ও প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা দেশের অর্থনীতির চালিকাশক্তি হলেও তাদের ভাগ্যোন্নয়ন নিশ্চিত হয়নি।

তিনি আরও বলেন, রাজনীতি হওয়া উচিত জনগণের কল্যাণে। কিন্তু অতীতে দেখা গেছে, ক্ষমতায় গিয়ে অনেকেই শাসনের নামে শোষণ করেছে এবং সাধারণ মানুষের অধিকার হরণ করেছে। জুলাই বিপ্লবের পর দেশের ছাত্রসমাজ ও সর্বস্তরের মানুষ প্রমাণ করেছে যে পুরনো ব্যর্থ রাজনৈতিক ধারার পরিবর্তন এখন সময়ের দাবি।

১১ দলীয় ঐক্যের এই নেতা বলেন, দেশের মানুষ আর লুটেরা, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেখতে চায় না। তাই দেশের প্রকৃত পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ রাজনীতির বিকল্প নেই। বিভেদের রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করবে।

তিনি জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান এবং ১১ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীর রিকশা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য উপস্থিত জনতার প্রতি অনুরোধ জানান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ