ওসমানীনগরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, অ*স্ত্র ও গো*লাবারুদ উ দ্ধা র
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৩১ PM

ওসমানীনগরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, অ*স্ত্র ও গো*লাবারুদ উ দ্ধা র

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ০১/০২/২০২৬ ০৪:৩১:৩৩ PM

ওসমানীনগরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, অ*স্ত্র ও গো*লাবারুদ উ দ্ধা র

সংগৃহীত


সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ারাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ নেতা পীর মজনু মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করেছে  যৌথ বাহিনী। অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও অপরাধমূলক কর্মকান্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।শনিবার রাত ১১টা থেকে রাতভর উপজেলার ব্রাম্মণ গ্রামে ইউপি চেয়ারম্যান পীর মজনু মিয়ার বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেনাবাহিনীর দুটি টহল দল এবং ওসমানীনগর থানা পুলিশের একটি টহল দল অংশগ্রহণ করে। 

অভিযানকালে বসতবাড়ি তল্লাশি করে একটি দুইনলা বন্দুক, তিন রাউন্ড গোলাবারুদ, একটি বর্শা, একটি হকি স্টিক, একটি পিস্তল কভার, তিনটি পাসপোর্ট এবং একটি বুলেটপ্রুফ জ্যাকেট (SWAT) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব সামগ্রী দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকান্ডে ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে আইনশৃঙ্খলা বাহিনী ধারণা করছে। অভিযানকালে পীর মজনু মিয়ার ছেলে যুবলীগ নেতা কিবরিয়া মিয়া ও ছাত্রলীগ নেতা নজরুল মিয়াকে পাওয়া যায়নি। তাদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সামগ্রী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওসমানীনগর থানায় হস্থান্তর করা হয়েছে। তবে এই অভিযানে কাউকে গ্রেপ্তার করা হয়নি। 

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুর্শেদুল আলম ভূইয়া জানান, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম থানায় হস্থান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সরকারি গাছ কা*টায় ইউপি সদস্যের বি*রুদ্ধে অভি*যোগ
সংবাদ প্রকাশের পর বিছনাকান্দিতে ভিজিএফের চাল পেল অর্ধশত পরিবার
দ্রুতই রামিসা হ*ত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার হবে
তাহিরপুরে বিদ্যুৎ পৃ*ষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থী নিহ*ত
কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে প্রতি বছর ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে : এমপি ফয়সল
অনিয়ন্ত্রিতভাবে পাথর উত্তোলন হতে পারে ক্ষতির কারণ
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে মা*রধর করে টাকা ছি*নতাই
নবীগঞ্জে চু*রি-ছি*নতাই বৃদ্ধি, জনমনে উ*দ্বেগ
২০ মে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও স্ববেতনে ছুটির দাবি
২৩ মে থেকে গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে বসছে পশুর হাট