ওসমানীনগরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন আব্দুর রহমান
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:২০ PM

ওসমানীনগরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন আব্দুর রহমান

শেখ ফয়ছল আহমদ, ওসমানীনগর

প্রকাশিত: ২১/০৫/২০২৬ ০৮:৪৯:৪১ PM

ওসমানীনগরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন আব্দুর রহমান

ছবি:সংগৃহীত


সিলেটের ওসমানীনগর উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন গোয়ালাবাজার ইউনিয়নের পাটুলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান।

গত ২০ মে মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় তিনি শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হন। প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা।

জানা যায়, শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং সৃজনশীল কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকে আব্দুর রহমানকে অভিনন্দন জানানো হয়েছে। এসময় তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সংবাদ প্রকাশের পর বিছনাকান্দিতে ভিজিএফের চাল পেল অর্ধশত পরিবার
দ্রুতই রামিসা হ*ত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার হবে
তাহিরপুরে বিদ্যুৎ পৃ*ষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থী নিহ*ত
কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে প্রতি বছর ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে : এমপি ফয়সল
অনিয়ন্ত্রিতভাবে পাথর উত্তোলন হতে পারে ক্ষতির কারণ
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে মা*রধর করে টাকা ছি*নতাই
নবীগঞ্জে চু*রি-ছি*নতাই বৃদ্ধি, জনমনে উ*দ্বেগ
২০ মে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও স্ববেতনে ছুটির দাবি
২৩ মে থেকে গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে বসছে পশুর হাট
জৈন্তাপুরে নিজের শি*শু ক*ন্যাকে এ*কাধিকবার ধ*র্ষণ, পিতা গ্রে*প্তার