শিশুদের মেধা বিকাশে শিক্ষার পরিবেশ সুন্দর ও আধুনিকভাবে গড়ে তুলতে হবে - গোলাপগঞ্জে অতিরিক্ত সচিব ফরহাদ সিদ্দিক
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৩১ PM

শিশুদের মেধা বিকাশে শিক্ষার পরিবেশ সুন্দর ও আধুনিকভাবে গড়ে তুলতে হবে - গোলাপগঞ্জে অতিরিক্ত সচিব ফরহাদ সিদ্দিক

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/০২/২০২৬ ০৪:৫৪:১২ PM

শিশুদের মেধা বিকাশে শিক্ষার পরিবেশ সুন্দর ও আধুনিকভাবে গড়ে তুলতে হবে - গোলাপগঞ্জে অতিরিক্ত সচিব ফরহাদ সিদ্দিক

ছবিঃ নিজস্ব


গোলাপগঞ্জ পৌর শহরের হাজী জছির আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায়  ২ কোটি ২৭ লাখ টাকা ব্যায়ে নবনির্মিত চার তলা  ভবনের উদ্বোধন ও সহকারী শিক্ষিকা নিবেদিতা দাসের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফরহাদ সিদ্দিক বলেন,  আজকের শিশুরাই আগামী দিনের চিকিৎসক, মন্ত্রী, সচিব হয়ে দেশ পরিচালনা করবে। তাই মানসম্পন্ন শিক্ষার প্রসার ঘটানো অত্যন্ত  জরুরী। এজন্য শিশুদের মেধা বিকাশে শিক্ষার পরিবেশ সুন্দর ও আধুনিকভাবে গড়ে তুলতে হবে।

এছাড়া শিক্ষিকা নিবেদিতা দাস প্রায় ৪১ বছরের শিক্ষতা পেশার মতো মহান দায়ীত্ব পালন করে অবসর গ্রহন করায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি গোলাপগঞ্জ উপজেলার সন্তান ও এই স্কুলের সাবেক ছাত্র হিসেবে তিনি গর্ববোধ করেন বলে জানান। তিনি আরো বলেন বিদ্যালয়ের সুনাম ধরে রাখার জন্য সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। রবিবার বিদ্যালয় প্রাঙ্গনে সকাল ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক অবুঝ চন্দ্র দাসের পরিচালনায় অনুষ্ঠানে। 

বিশেষ অথিতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক ছাত্র শাবিপ্রবি অধ্যাপক ড. শফিকুর রহমান চৌধুরী, এলজিইডি সিলেটের তত্তাবধায়ক প্রকৌশলী (রুটিন দায়িত্ব) মোঃ ফারুক আহমদ, শিক্ষা অফিসার (বিভাগীয় উপ পরিচালকের কার্যালয়)  মহি উদ্দিন,  উপজেলা প্রকৌশলী কামরুল ইসলাম, বিদ্যালয় প্রতিষ্ঠাতা দাতা পরিবারের সদস্য  ময়নুল ইসলাম শামিম, সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ আব্দুল সাজিদ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি)ফয়সাল মাহমুদ,   উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম অবসর প্রাপ্ত শিক্ষিকা নিবেদিতা দাস। অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষিকা নিবেদিতা দাসকে সংবর্ধনা স্মারক ও মানপত্র এবং প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট  প্রধান করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিন ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ অনুরঞ্জন দাস ,উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষন কেন্দ্রের প্রশিক্ষক  স্বদেশ চন্দ্র পাল,  উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জুবায়ের আহমদ, সরকারী এম.সি.একাডেমী স্কুল এন্ড কলেজের শিক্ষক মোস্তাফিজুর  সুমন , জাকের আহমদ,  দাড়িপাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, প্রবীন মুরব্বী আফতাব উদ্দিন,  গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সদস্য নাজিম আহমদ, নাসির উদ্দিন , রনকেলী ১ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়েল সহকারী শিক্ষিকা রাশেদা খানম, বাঘা ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সরকারি গাছ কা*টায় ইউপি সদস্যের বি*রুদ্ধে অভি*যোগ
সংবাদ প্রকাশের পর বিছনাকান্দিতে ভিজিএফের চাল পেল অর্ধশত পরিবার
দ্রুতই রামিসা হ*ত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার হবে
তাহিরপুরে বিদ্যুৎ পৃ*ষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থী নিহ*ত
কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে প্রতি বছর ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে : এমপি ফয়সল
অনিয়ন্ত্রিতভাবে পাথর উত্তোলন হতে পারে ক্ষতির কারণ
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে মা*রধর করে টাকা ছি*নতাই
নবীগঞ্জে চু*রি-ছি*নতাই বৃদ্ধি, জনমনে উ*দ্বেগ
২০ মে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও স্ববেতনে ছুটির দাবি
২৩ মে থেকে গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে বসছে পশুর হাট