গোলাপগঞ্জে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের অবস্থান ও বি*ক্ষোভ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৩১ PM

গোলাপগঞ্জে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের অবস্থান ও বি*ক্ষোভ

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২/০২/২০২৬ ০৪:৩১:৫৫ PM

গোলাপগঞ্জে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের অবস্থান ও বি*ক্ষোভ

ছবি:সংগৃহীত


গোলাপগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে গোলাপগঞ্জ উপজেলায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

কর্মসূচি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রোমান আহমদ নৌশাদ (নাজির) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, গোলাপগঞ্জ। সভা সঞ্চালনা করেন জাকির হোসেন, সহকারী অফিসার, পল্লী সঞ্চয় ব্যাংক, গোলাপগঞ্জ।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জনাব আবুল কালাম, সভাপতি, কর্মচারী সমন্বয় পরিষদ, বিভাগীয় জেলা শাখা। স্বাগত বক্তব্য প্রদান করেন আলমগীর হোসেন, ক্যাশিয়ার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাকির হোসেন (সদস্য সচিব, কর্মচারী পরিষদ গোলাপগঞ্জ ও পরিদর্শক, বিআরডিবি), হেলালুজ্জামান (অফিস সহকারী, উপজেলা কৃষি অফিস), তপন সরকার (উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়), রিমা বিশ্বাস (নাজির, উপজেলা ভূমি অফিস)।

এছাড়া উপস্থিত ছিলেন মোস্তফা লস্কর (উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস), ইসরাইল আহমদ (ইলেক্ট্রিশিয়ান, এলজিইডি), রুহুল আমিন (ডাটা এন্ট্রি অপারেটর, নির্বাচন অফিস), ফয়েজ আহমদ (ভূমি অফিস), দীপালী তালুকদার (মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়), জায়েদা খাতুন (পল্লী সঞ্চয় ব্যাংক), শান্তা রানী (পিআইও অফিস), সুহেল রানা (হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়)সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীরা ব্যানার-ফেস্টুন বহন করে ন্যায্য অধিকার আদায়ের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের ন্যায্য দাবিগুলো উপেক্ষিত রয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো সংস্কার, বৈষম্য নিরসন, পদোন্নতি জটিলতা দূরীকরণসহ বিভিন্ন দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

তারা আরও বলেন, পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে গঠিত কমিশনের প্রতিবেদন ইতোমধ্যে সরকারের হাতে পৌঁছালেও গেজেট প্রকাশে গড়িমসি করা হচ্ছে। এমনকি পে-স্কেল বাস্তবায়ন হবে না—এমন বক্তব্যে সরকারি কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।

বক্তারা প্রশ্ন রাখেন, সরকার যদি ন্যূনতম জীবিকা নির্বাহের মতো বেতন নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে কর্মচারীরা আর কতদিন ধৈর্য ধরবে? তাই বাধ্য হয়েই তারা রাস্তায় নেমেছেন।

দাবি বাস্তবায়ন হলে কর্মসূচি প্রত্যাহার করে সঙ্গে সঙ্গে কাজে ফিরে যাওয়ার কথাও জানান আন্দোলনকারীরা। 


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সরকারি গাছ কা*টায় ইউপি সদস্যের বি*রুদ্ধে অভি*যোগ
সংবাদ প্রকাশের পর বিছনাকান্দিতে ভিজিএফের চাল পেল অর্ধশত পরিবার
দ্রুতই রামিসা হ*ত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার হবে
তাহিরপুরে বিদ্যুৎ পৃ*ষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থী নিহ*ত
কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে প্রতি বছর ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে : এমপি ফয়সল
অনিয়ন্ত্রিতভাবে পাথর উত্তোলন হতে পারে ক্ষতির কারণ
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে মা*রধর করে টাকা ছি*নতাই
নবীগঞ্জে চু*রি-ছি*নতাই বৃদ্ধি, জনমনে উ*দ্বেগ
২০ মে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও স্ববেতনে ছুটির দাবি
২৩ মে থেকে গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে বসছে পশুর হাট