শাবিপ্রবি ও জাপানের কানাজাওয়া ইউনিভার্সিটির মধ্যে একাডেমিক সহযোগিতা চুক্তি
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩২ PM

শাবিপ্রবি ও জাপানের কানাজাওয়া ইউনিভার্সিটির মধ্যে একাডেমিক সহযোগিতা চুক্তি

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০২/০২/২০২৬ ০৪:৫২:১৬ PM

শাবিপ্রবি ও জাপানের কানাজাওয়া ইউনিভার্সিটির মধ্যে একাডেমিক সহযোগিতা চুক্তি

ছবি:সংগৃহীত


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ও জাপানের কানাজাওয়া ইউনিভার্সিটির মধ্যে গবেষণা ও একাডেমিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি সমঝোতা চুক্তি (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং একাডেমিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।

চুক্তিটি স্বাক্ষরিত হয় শাবিপ্রবির পদার্থবিজ্ঞান বিভাগের অধীন গ্র্যাজুয়েট স্কুল অব ফিজিক্যাল সায়েন্সের ম্যাটেরিয়াল সায়েন্স ল্যাবরেটরি এবং কানাজাওয়া ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট স্কুল অব ন্যাচারাল সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে।

চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে গত ২৩ জানুয়ারি ২০২৬ তারিখ কানাজাওয়া ইউনিভার্সিটির অধ্যাপক মাসাশি ওহাশি শাবিপ্রবির পদার্থবিজ্ঞান বিভাগের ম্যাটেরিয়াল সায়েন্স ল্যাবরেটরি পরিদর্শন করেন। এ সময় তিনি ‘ম্যানগানিজ অক্সাইড ফেরোম্যাগনেট La₁.₄Ca₁.₆Mn₂O₇-এ ম্যাগনেটোক্যালরিক ইফেক্ট ও ক্রিস্টাল গ্রোথের পারস্পরিক সম্পর্ক’ শীর্ষক একটি গবেষণা সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

সেমিনার শেষে তিনি শাবিপ্রবির পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক ও গবেষকদের সঙ্গে জাপানে চলমান সংশ্লিষ্ট গবেষণা কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে যৌথ গবেষণা পরিচালনার সম্ভাবনা ও দিকনির্দেশনা নিয়ে মতবিনিময় করেন।

এর ধারাবাহিকতায় গত ৩১ জানুয়ারি ২০২৬ তারিখ অধ্যাপক মাসাশি ওহাশি শাবিপ্রবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা সহযোগিতা আরও সম্প্রসারণ, যৌথ গবেষণা প্রকল্প গ্রহণ এবং শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কার্যক্রম জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, এই সমঝোতা চুক্তির মাধ্যমে শাবিপ্রবি ও কানাজাওয়া ইউনিভার্সিটির মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা আরও গতিশীল হবে। আন্তর্জাতিক মানের গবেষণা কার্যক্রমে শাবিপ্রবির অংশগ্রহণ বৃদ্ধি পাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, শাবিপ্রবির পদার্থবিজ্ঞান বিভাগের ম্যাটেরিয়াল সায়েন্স ল্যাবরেটরিটি অধ্যাপক ড. শামসুন নাহার বেগমের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সরকারি গাছ কা*টার অভি*যোগে ইউপি সদস্যের বি*রুদ্ধে অভি*যোগ
সংবাদ প্রকাশের পর বিছনাকান্দিতে ভিজিএফের চাল পেল অর্ধশত পরিবার
দ্রুতই রামিসা হ*ত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার হবে
তাহিরপুরে বিদ্যুৎ পৃ*ষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থী নিহ*ত
কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে প্রতি বছর ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে : এমপি ফয়সল
অনিয়ন্ত্রিতভাবে পাথর উত্তোলন হতে পারে ক্ষতির কারণ
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে মা*রধর করে টাকা ছি*নতাই
নবীগঞ্জে চু*রি-ছি*নতাই বৃদ্ধি, জনমনে উ*দ্বেগ
২০ মে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও স্ববেতনে ছুটির দাবি
২৩ মে থেকে গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে বসছে পশুর হাট