গণতন্ত্র পুনরুদ্ধারে ভোট ও দোয়া চাই: এম এ মালিক
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩২ PM

গণতন্ত্র পুনরুদ্ধারে ভোট ও দোয়া চাই: এম এ মালিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০২/২০২৬ ০৬:৩৮:১২ PM

গণতন্ত্র পুনরুদ্ধারে ভোট ও দোয়া চাই: এম এ মালিক

ছবি:সংগৃহীত


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের সকল ওয়ার্ডে বিএনপির উদ্যোগে দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) আয়োজিত এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট-৩ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী এম এ মালিক।

এ সময় এম এ মালিক এলাকাবাসীর কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন এবং নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।

বক্তব্যে এম এ মালিক বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘ ১৫ বছর পর জনগণ আবার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে। আমি আজ এখানে দীর্ঘ বক্তৃতা দিতে আসিনি, আপনাদের দোয়া নিতে এসেছি।”

তিনি আরও বলেন, “রাস্তাঘাট উন্নয়ন, স্বাস্থ্যসেবা, হাসপাতালের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশেই মানুষের সেবা করার উদ্দেশ্যে প্রবাসের জীবন ছেড়ে দেশে ফিরে এসেছি।”

প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, “প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এই শক্তিকে কাজে লাগিয়ে এলাকায় টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।”

নির্বাচিত হলে এলাকার যৌক্তিক সব দাবি বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করার অঙ্গীকার করে এম এ মালিক বলেন, ‘আপনারা যদি আমাকে ভোট দিয়ে সংসদে পাঠান, আল্লাহর নামে শপথ করে বলছি-আমি আপনাদের দাবিদাওয়া পূরণে সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করব।’

শেষে তিনি নারী ও প্রবীণদের বিশেষভাবে দোয়া কামনা করেন এবং উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান চৌধুরী সুফি, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি মোয়াজ্জেম হোসেন সাহেদ, উত্তর কুশিয়ারা ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনুদ্দিন, সাধারণ সম্পাদক আজাদ মিয়া, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিলু মিয়া, সৌদি আরব প্রাদেশিক বিএনপির সভাপতি জাকারিয়া আরেফিন ফয়সাল, লিভারপুল বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হকসহ সকল ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, নির্বাচনী সেন্টার কমিটির নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সরকারি গাছ কা*টার অভি*যোগে ইউপি সদস্যের বি*রুদ্ধে অভি*যোগ
সংবাদ প্রকাশের পর বিছনাকান্দিতে ভিজিএফের চাল পেল অর্ধশত পরিবার
দ্রুতই রামিসা হ*ত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার হবে
তাহিরপুরে বিদ্যুৎ পৃ*ষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থী নিহ*ত
কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে প্রতি বছর ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে : এমপি ফয়সল
অনিয়ন্ত্রিতভাবে পাথর উত্তোলন হতে পারে ক্ষতির কারণ
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে মা*রধর করে টাকা ছি*নতাই
নবীগঞ্জে চু*রি-ছি*নতাই বৃদ্ধি, জনমনে উ*দ্বেগ
২০ মে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও স্ববেতনে ছুটির দাবি
২৩ মে থেকে গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে বসছে পশুর হাট