গুজব প্রতিরোধে সচেতনতা দরকার
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৩৯ PM

গুজব প্রতিরোধে সচেতনতা দরকার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৬/২০২৩ ০৮:২৮:০৯ AM

গুজব প্রতিরোধে সচেতনতা দরকার

মতবিনিময়


স্মার্ট কৌশলের ব্যবহার এবং নাগরিকদের গণমাধ্যম সাক্ষরতা নিশ্চিতকরণ ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করবে বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পরিচালক হাসিনা আক্তার। তিনি আরো বলেন, তথ্য প্রাপ্তিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার ও গুজব প্রতিরোধে জনগণকে সচেতন করতে হবে।

বৃহস্পতিবার ১৫ জুন সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে সকাল ১১ টায় সদর উপজেলার ইসলামগঞ্জ কলেজের অডিটোরিয়ামে  অধ্যক্ষ  মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলের মাধ্যমে বক্তব্য এসব কথা বলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক ( প্রচার ও সমন্বয়) হাছিনা আক্তার।  

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং জেলা তথ্য অফিসের কার্যক্রমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন সুনামগঞ্জ  তথ্য অফিসের উপপরিচালক (রু:দা:) মো: আব্দুছ ছাত্তার।    

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক  কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন, বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক এবং অধ্যাপক ফযলুল হক দোলন সহ প্রমূখ। 

এছাড়াও অনুষ্টানে উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ,অভিভাবক, প্রতিনিধি, এবং কলেজের শিক্ষার্থীরাসহ প্রায় তিন শতাধিক সচেতন নাগরিকবৃন্দ ছিলেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে