সংগৃহিত
খবর পেয়ে বেলা ১টার দিকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সেনাবাহিনীর বাকবিতণ্ডা হয়। কিছুক্ষণ উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরে সেনাবাহিনী আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে শিক্ষার্থীরা চৌহাট্টা পয়েন্ট ছেড়ে শহীদ মিনার এলাকায় অবস্থান নেন। বিক্ষোভকারীরা জানান, ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে বিসিএস ইঞ্জিনিয়ারদের জন্য প্রস্তাবিত ৩৩ শতাংশ কোটা সংরক্ষণ এবং বৈষম্যমূলক আন্তঃক্যাডার কমিটি বাতিলের দাবিতে তারা এই আন্দোলনে নামেন। তাদের দাবি, এসব সিদ্ধান্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্যমূলক। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা চাকরি ও পদোন্নতির ক্ষেত্রে বঞ্চনার শিকার হচ্ছেন। প্রস্তাবিত কোটা কার্যকর হলে তাদের অধিকার আরও ক্ষুণ্ন হবে। তাই অবিলম্বে এসব সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তারা।সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার পর ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে তারা সড়কে অবস্থান নেন। এতে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।
জৈন্তা বার্তা /ওয়াদুদ




