স্বাবলম্বী করতে সহায়তা দেওয়া হবে: এম এ মালিক
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩৩ PM

স্বাবলম্বী করতে সহায়তা দেওয়া হবে: এম এ মালিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩/০২/২০২৬ ০৯:১৩:৩২ PM

স্বাবলম্বী করতে সহায়তা দেওয়া হবে: এম এ মালিক


সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক) বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠন করলে একটি পরিবার থেকে একজন মা বা মেয়েকে স্বাবলম্বী করার লক্ষ্যে রাষ্ট্রীয় সহায়তা দেওয়া হবে। পাশাপাশি কৃষক, শ্রমিক, দিনমজুর, ইমাম ও সাধারণ মানুষের জন্য একাধিক জনকল্যাণমূলক কর্মসূচির গ্রহণ করা হবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ও পূর্ব গৌরীপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত সকল ওয়ার্ডে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পথসভা, জনসংযোগ ও উঠান বৈঠকে তিনি এমন প্রতিশ্রুতি দেন। 

পূর্ব গৌরীপুরে পথসভায় বক্তব্য দিতে গিয়ে বিএনপি নেতা এম এ মালিক বলেন, একটি পরিবারকে স্বাবলম্বী করতে একটি পরিবার থেকে একজন মা অথবা মেয়েকে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে। এতে পরিবার ও সমাজ দুটোই এগিয়ে যাবে।

তিনি বলেন, কৃষকরা প্রায়ই সারের সংকটের মুখে পড়েন, কারণ কিছু অসাধু মজুদদার বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বাজার থেকে সার সরিয়ে নেয়। বিএনপি ক্ষমতায় এলে কৃষকের জন্য ন্যায্যমূল্যে সার ও কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করা হবে।

কৃষিঋণের বিষয়ে তিনি বলেন, যেসব কৃষক ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিয়েছেন, বিএনপি সরকারে এলে সেই ঋণ মওকুফ করা হবে। ভবিষ্যতে ‘কৃষি কার্ড’ থাকলে কৃষকরা সুদবিহীন ঋণ নিতে পারবেন।

একই সঙ্গে কৃষি যন্ত্রপাতি কিনতে ব্যাংকের মাধ্যমে সুদ ছাড়া অর্থায়নের ব্যবস্থার কথাও জানান তিনি।

এম এ মালিক বলেন, বেগম খালেদা জিয়া আমাকে মানুষের সেবার নির্দেশ দিয়েছেন। আমি সেই প্রস্তুতি নিয়েই আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। জীবন থাকতে আমি এই এলাকার মানুষের সাথেই থাকব।

শ্রমজীবী মানুষের কথা তুলে ধরে এম এ মালিক বলেন, মজুর ও শ্রমিকদের জন্য আলাদা কর্মসূচি থাকবে। তাদের কাজের সম্মান ও উপযুক্ত মজুরি নিশ্চিত করতে বিএনপি দায়িত্ব নেবে।

স্বাস্থ্যসেবার বিষয়ে তিনি জানান, বিএনপি সরকার চালু করবে হেলথ কার্ড ব্যবস্থা। এই কার্ডের মাধ্যমে সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা পাবে এবং জটিল রোগের ক্ষেত্রেও সরকার চিকিৎসার দায়িত্ব নেবে।

এছাড়া মসজিদের ইমামদের সম্মানজনক ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ইমাম সাহেবরা আমাদের সমাজের প্রাথমিক ধর্মীয় শিক্ষার গুরুত্বপূর্ণ বাহক। অথচ তারা দীর্ঘদিন অবহেলিত। বিএনপি সরকার এলে তাদের জন্য রাষ্ট্রীয় ভাতা নিশ্চিত করা হবে।

বক্তব্যের শেষ পর্যায়ে এম এ মালিক উপস্থিত জনগণের দোয়া ও ভালোবাসা কামনা করে বলেন, আগামী ১২ তারিখে আপনারা আমাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। যুবক, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও কৃষক দল— সবাই মিলে ভোটকেন্দ্র পাহারা দিয়ে সুষ্ঠু ভোট নিশ্চিত করবে, ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, পশ্চিম গৌড়ীপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মাওলানা মনির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মুকিদ শরীফ, পূর্ব গৌরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রব সিদ্দিকি, সাধারণ সম্পাদক শেখ সোহেল আহমেদ বকুল, সকল ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দ, যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু, বালাগঞ্জ সদর ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ মুনিমসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থক ও অসংখ্য জনতা।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সরকারি গাছ কা*টার অভি*যোগে ইউপি সদস্যের বি*রুদ্ধে অভি*যোগ
সংবাদ প্রকাশের পর বিছনাকান্দিতে ভিজিএফের চাল পেল অর্ধশত পরিবার
দ্রুতই রামিসা হ*ত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার হবে
তাহিরপুরে বিদ্যুৎ পৃ*ষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থী নিহ*ত
কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে প্রতি বছর ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে : এমপি ফয়সল
অনিয়ন্ত্রিতভাবে পাথর উত্তোলন হতে পারে ক্ষতির কারণ
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে মা*রধর করে টাকা ছি*নতাই
নবীগঞ্জে চু*রি-ছি*নতাই বৃদ্ধি, জনমনে উ*দ্বেগ
২০ মে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও স্ববেতনে ছুটির দাবি
২৩ মে থেকে গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে বসছে পশুর হাট