ওসমানীনগরে অ*স্ত্রসহ দুইজন গ্রে*প্তার
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩২ PM

ওসমানীনগরে অ*স্ত্রসহ দুইজন গ্রে*প্তার

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ০৩/০২/২০২৬ ০৯:৫৮:৩৫ PM

ওসমানীনগরে অ*স্ত্রসহ দুইজন গ্রে*প্তার


সিলেটের ওসমানীনগরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশ। মঙ্গলবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে মেজর বিজনের নেতৃত্বে ওসমানীনগর সেনাবাহিনীর ক্যাম্পের দুটি টহল দল এবং ওসমানীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার উমরপুর ইউনিয়নের সিকান্দরপুর গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মারামারি মামলার আসামি দিলসাদুর রহমান ডায়মন্ডকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তিনি সিকান্দরপুর গ্রামের মৃত আব্দুল শহীদের পুত্র। 

একই অভিযানে অস্ত্র মামলার আসামি সুনামগঞ্জের ছাতক উপজেলার আরতানপুর গ্রামের ইনতাজ আলীর পুত্র সরফ আলীকেও গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি একনলা বন্দুক, ৩ রাউন্ড গুলি, একটি অস্ত্র পরিষ্কারের ক্লিনিং কিট, তিনটি দেশীয় অস্ত্র (রামদা ও ছুরি) এবং একটি বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার করা হয়।

জব্দকৃত অস্ত্র ও অন্যান্য মালামালসহ গ্রেপ্তারকৃতদের ওসমানীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সরকারি গাছ কা*টার অভি*যোগে ইউপি সদস্যের বি*রুদ্ধে অভি*যোগ
সংবাদ প্রকাশের পর বিছনাকান্দিতে ভিজিএফের চাল পেল অর্ধশত পরিবার
দ্রুতই রামিসা হ*ত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার হবে
তাহিরপুরে বিদ্যুৎ পৃ*ষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থী নিহ*ত
কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে প্রতি বছর ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে : এমপি ফয়সল
অনিয়ন্ত্রিতভাবে পাথর উত্তোলন হতে পারে ক্ষতির কারণ
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে মা*রধর করে টাকা ছি*নতাই
নবীগঞ্জে চু*রি-ছি*নতাই বৃদ্ধি, জনমনে উ*দ্বেগ
২০ মে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও স্ববেতনে ছুটির দাবি
২৩ মে থেকে গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে বসছে পশুর হাট