ছাতকে জাতীয় পার্টির প্রার্থীর গাড়িতে নির্বাচনী ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৫১ AM

ছাতকে জাতীয় পার্টির প্রার্থীর গাড়িতে নির্বাচনী ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০২/২০২৬ ০৫:২২:৩১ PM

ছাতকে জাতীয় পার্টির প্রার্থীর গাড়িতে নির্বাচনী ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ

সংগৃহিত


​সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলমের গাড়িতে লাগানো নির্বাচনী ফেস্টুন ও পোস্টার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ছাতক উপজেলার পেপারমিল বাজার সংলগ্ন লেবার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

​দলীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে জাহাঙ্গীর আলম পেপারমিল বাজারে নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময় শেষে তাঁর ব্যক্তিগত গাড়িটি বাজারের ব্রিজের পাশে লেবার পাড়ায় রেখে মাগরিবের নামাজ পড়তে যান। নামাজ শেষে স্থানীয় একটি মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন তিনি। কর্মসূচি শেষ করে সন্ধ্যায় ফেরার পর দেখা যায়, তাঁর গাড়িতে সাঁটানো লাঙ্গল প্রতীকের নির্বাচনী ফেস্টুনগুলো কে বা কারা ছিঁড়ে ফেলে রেখে গেছে।

​এই ঘটনায় স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। জাহাঙ্গীর আলমের সমর্থকরা জানান, নির্বাচনী প্রচারণায় সাধারণ মানুষের ব্যাপক সাড়া দেখে ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল ভীতি সৃষ্টির লক্ষ্যে এই অপতৎপরতা চালাচ্ছে।

জাতীয় পার্টির প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “ আমি শান্তিপূর্ণভাবে প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছি। কিন্তু একটি মহল সহ্য করতে না পেরে রাতের অন্ধকারে আমার গাড়ির ফেস্টুন ছিঁড়ে ফেলেছে। এটি পরিষ্কারভাবে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। আমি বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে জানিয়েছি। এরআগে মণ্ডলীভোগ, হাসপাতাল রোডসহ ছাতক পৌরশহরে বিভিন্ন এলাকায় সাঁটানো আমার নির্বাচনী ব্যানার কে বা কারা গায়েব করে ফেলেছে। এধরনের হিংসাত্মক কার্যক্রম চলতে এবং ভীতির পরিবেশ তৈরি করা হলে সুষ্ঠুভাবে ভোটাররা ভোট দিতে পারবেনা। আমি আমার এবং ভোটারদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। ”

​এ ব্যাপারে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মিজ ডিপ্লোমেসি চাকমা জানান, “গতকাল রাতে জাতীয় পার্টির প্রার্থী মৌখিকভাবে জানিয়েছেন এবং আজকে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। অভিযোগটি অনুসন্ধান কমিটিতে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

জৈন্তা বার্তা /ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ