শরীয়তপুরে আগ্নেয়াস্ত্র-গু লি সহ ছাত্রদলের সাবেক নেত্রী আ ট ক
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৬ AM

শরীয়তপুরে আগ্নেয়াস্ত্র-গু লি সহ ছাত্রদলের সাবেক নেত্রী আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০২/২০২৬ ০৪:৩৩:১৫ PM

শরীয়তপুরে আগ্নেয়াস্ত্র-গু লি সহ ছাত্রদলের সাবেক নেত্রী আ ট ক

সংগৃহিতb v


শরীয়তপুরের সেনা অভিযানে তিনটি আধুনিক আগ্নেয়াস্ত্র, ১৪০ রাউন্ড গুলি, ম্যাগজিন, মাদক ও বিভিন্ন সরঞ্জামসহ জেলা ছাত্রদলের সাবেক নেত্রী ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদারকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করে ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক ল্যাফটেন্যান্ট কর্নেল মিঞা মোহাম্মদ মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদার ওই এলাকার হাওলাদার মন্টু তালুকদারের স্ত্রী। ইলোরা হাওলাদার শরীয়তপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।

সংবাদ সম্মেলনে জানান, বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুর ক্যাম্পের কমান্ডার মেজর সাজেদুর রহমানের নেতৃত্বে শরীয়তপুর পৌরসভার স্বর্ণঘোষ এলাকার মন্টু তালুকদারের বাড়িতে তল্লাশি চালায় সেনা সদস্যরা। অভিযানকালে একটি শর্টগান, ৭১ রাউন্ড শর্টগানের কার্তুজ, দুইটি একে-২২ বোর রাইফেল ও ৫৭ রাউন্ড গুলি, তিনটি ম্যাগজিন, ৯ এমএম পিস্তলের ১২ রাউন্ড গুলি, দুইটি আইফোনসহ মোট ছয়টি মোবাইল, তিনটি রাউটার, একটি ল্যাপটপ, একটি ট্যাব, বিভিন্ন কম্পিউটার এক্সেসরিজ, একটি মোটরসাইকেল, একটি ডেগার, পাসপোর্ট, চেক বই, ভিসা কার্ড, বিদেশি মুদ্রা, একাধিক সিম ও মেমোরি কার্ডসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। তল্লাশিকালে মন্টু তালুকদারের স্ত্রী ও সাবেক ছাত্রদল নেত্রী ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদারকে আটক করা হয়।

অন্যদিকে, একই দিন রাতে নড়িয়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর অনন্য'র নেতৃত্বে মোক্তারের চর ইউনিয়নের নয়ন মাদবর কান্দি এলাকায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক, একটি কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ রাব্বি মোড়ল নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। এ ছাড়াও ডামুড্যা এলাকায় অভিযান চালিয়ে ইলেকট্রিকশক মেশিন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক ল্যাফটেন্যান্ট কর্নেল মিঞা মোহাম্মদ মেহেদী হাসান বলেন, ‘গতকাল (বুধবার) দিবাহত রাতে জেলায় তিনটি স্থানে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।’

জৈন্তাবার্তা/সুলতানা


শীর্ষ সংবাদ:

ভালোবাসা থেকেই রাজনীতি করি- সৈয়দ ফয়সল
কোনো অপ*প্রচারেই সিলেট-৬ আসনে বিএনপির বিজয় ঠেকানো যাবে না: এমরান চৌধুরী
আধুনিক ও ব্যবসাবান্ধব সিলেট গড়তে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: খন্দকার মুক্তাদির
বিএনপি ক্ষমতায় গেলে পাথর কোয়ারি খুলে দেয়া হবে: আরিফুল হক চৌধুরী
জয়ের পাল্লা আরিফের দিকে, ছাড় দেবেন না জয়নাল
সিলেটে মধ্যরাতে তিন গ্রামের সংঘ*র্ষে পুলিশসহ আ*হত ১৫
খন্দকার মুক্তাদিরের ইশতেহার : কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে সিলেট রপাÍরর ঘোষণা
সিলট-৪ আসনজ য়র পাল্লা আরিফর দিকে ছাড় দবন না জয়নাল
সিলট-৬ আসন এমরানর পক্ষ মাঠে ফয়সল
মিশিগানে বসবাসরত বিএনপি'র সাথে সিলেট-৪ এর প্রার্থী আরিফুল হকের ভার্চুয়ালি মতবিনিময়