জামালগঞ্জে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের নির্বাচনী জনসভা
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৬ AM

জামালগঞ্জে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের নির্বাচনী জনসভা

মহসিন কবির, জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০২/২০২৬ ০৮:০২:৫৫ PM

জামালগঞ্জে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের  নির্বাচনী জনসভা

ছবি:সংগৃহীত


জামালগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুলের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার  বিকেলে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে এই জনসভা অনুষ্ঠিত হয়েছে।

‎জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ন আহ্বায়ক আজিজুর রহমান আজিজ ও আব্দুল মালিকের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল।

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট মো. আব্দুল হক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সালমা নজির,  জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান সরকার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতেই বিএনপি মাঠে নেমেছে। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। হাওরের উন্নয়ন ও জামালগঞ্জের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে। বিএনপি ক্ষমতায় গেলে হাওরের জন্য আলাদা হাওর মন্ত্রনালয় গঠন করার জন্য সুপারিশ করা হবে।

কৃষকদের প্রণোদনা, ফ্যামেলি কার্ড সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। বক্তারা দলীয় ঐক্য বজায় রেখে নির্বাচনী কার্যক্রম জোরদার করার আহ্বান জানান এবং ভোটের দিন কেন্দ্রে কেন্দ্রে উপস্থিত থাকার জন্য নেতা-কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেন ‎আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষে ভোট দিতে সকলের প্রতি আহ্বান জানান। এসময় আরও বক্তব্য রাখেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ


শীর্ষ সংবাদ:

ভালোবাসা থেকেই রাজনীতি করি- সৈয়দ ফয়সল
কোনো অপ*প্রচারেই সিলেট-৬ আসনে বিএনপির বিজয় ঠেকানো যাবে না: এমরান চৌধুরী
আধুনিক ও ব্যবসাবান্ধব সিলেট গড়তে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: খন্দকার মুক্তাদির
বিএনপি ক্ষমতায় গেলে পাথর কোয়ারি খুলে দেয়া হবে: আরিফুল হক চৌধুরী
জয়ের পাল্লা আরিফের দিকে, ছাড় দেবেন না জয়নাল
সিলেটে মধ্যরাতে তিন গ্রামের সংঘ*র্ষে পুলিশসহ আ*হত ১৫
খন্দকার মুক্তাদিরের ইশতেহার : কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে সিলেট রপাÍরর ঘোষণা
সিলট-৪ আসনজ য়র পাল্লা আরিফর দিকে ছাড় দবন না জয়নাল
সিলট-৬ আসন এমরানর পক্ষ মাঠে ফয়সল
মিশিগানে বসবাসরত বিএনপি'র সাথে সিলেট-৪ এর প্রার্থী আরিফুল হকের ভার্চুয়ালি মতবিনিময়