কোম্পানীগঞ্জে পৃথক অভি*যানে সা*জাপ্রাপ্ত আ*সামিসহ ৪ জন গ্রে*ফতার
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:২৪ PM

কোম্পানীগঞ্জে পৃথক অভি*যানে সা*জাপ্রাপ্ত আ*সামিসহ ৪ জন গ্রে*ফতার

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০২/২০২৬ ০৮:১৮:১১ PM

কোম্পানীগঞ্জে পৃথক অভি*যানে সা*জাপ্রাপ্ত আ*সামিসহ ৪ জন গ্রে*ফতার

ছবি:সংগৃহীত


সিলেটের কোম্পানীগঞ্জ থানার পুলিশের পৃথক দুটি অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোররাতে প্রথম অভিযানে কোম্পানীগঞ্জ থানার এসআই কামরুল আলমের নেতৃত্বে এসআই আমিরুল ইসলাম, পিএসআই রায়হান উদ্দিন নোমানসহ সঙ্গীয় ফোর্স পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ভোলাগঞ্জ আদর্শগ্রামে অভিযান পরিচালনা করে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন- মো. কাওছার আহমদ (৩১) ও মো. আমীর আলী (২৭), উভয়ের পিতা মৃত মো. আপ্তাব আলী, মাতা মোছা. আঙ্গুরা, সাং ভোলাগঞ্জ (গুচ্ছগ্রাম), থানা কোম্পানীগঞ্জ, জেলা সিলেট এবং
মো. হৃদয় আহমেদ (১৯), পিতা রাশিদুল ইসলাম, স্থায়ী ঠিকানা স্বাধীনপাড়া, থানা কুড়িগ্রাম সদর, জেলা কুড়িগ্রাম; বর্তমান ঠিকানা ভোলাগঞ্জ আদর্শগ্রাম, থানা কোম্পানীগঞ্জ, জেলা সিলেট।

এ সময় আসামিদের হেফাজত থেকে অবৈধ ভারতীয় মাদকদ্রব্য হিসেবে ১৮০ বোতল Officer’s Choice মদ (আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা) এবং ১০ বোতল AC Black মদ (আনুমানিক মূল্য ১০ হাজার টাকা) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মোট আনুমানিক মূল্য এক লাখ টাকা।

একই দিন দ্বিতীয় অভিযানে এসআই জগৎজ্যোতি দাসের নেতৃত্বে এএসআই আজিম উদ্দিন, এএসআই মো. দেলোয়ার হোসেন ও এএসআই আবুল কালাম সঙ্গীয় ফোর্সসহ থানাধীন তেলিখাল এলাকায় অভিযান চালিয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. লুৎফুর রহমান (পিতা আব্দুস সামাদ), সাং তেলিখাল, থানা কোম্পানীগঞ্জ, জেলা সিলেটকে গ্রেফতার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান জানান, উভয় ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার ও অন্যান্য অপরাধ দমনে থানা পুলিশ সর্বদা সতর্ক অবস্থায় রয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সংবাদ প্রকাশের পর বিছনাকান্দিতে ভিজিএফের চাল পেল অর্ধশত পরিবার
দ্রুতই রামিসা হ*ত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার হবে
তাহিরপুরে বিদ্যুৎ পৃ*ষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থী নিহ*ত
কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে প্রতি বছর ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে : এমপি ফয়সল
অনিয়ন্ত্রিতভাবে পাথর উত্তোলন হতে পারে ক্ষতির কারণ
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে মা*রধর করে টাকা ছি*নতাই
নবীগঞ্জে চু*রি-ছি*নতাই বৃদ্ধি, জনমনে উ*দ্বেগ
২০ মে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও স্ববেতনে ছুটির দাবি
২৩ মে থেকে গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে বসছে পশুর হাট
জৈন্তাপুরে নিজের শি*শু ক*ন্যাকে এ*কাধিকবার ধ*র্ষণ, পিতা গ্রে*প্তার