গোলাপগঞ্জে ফ্রি খৎনা ক্যাম্প অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:২৫ PM

গোলাপগঞ্জে ফ্রি খৎনা ক্যাম্প অনুষ্ঠিত

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০২/২০২৬ ০৯:১৬:৩৩ PM

গোলাপগঞ্জে ফ্রি খৎনা ক্যাম্প অনুষ্ঠিত

ছবি:সংগৃহীত


গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জের চৌঘরী ( পুরাতন বাজারে অবস্থিত হাছনা মাহতাব কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে ফ্রি খতনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত এ ক্যাম্পে ৩০ জন শিশুকে বিনামূল্যে খতনা করানো হয়। খতনার পাশাপাশি প্রয়োজনীয় সকল ওষুধ ও চিকিৎসা সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

৬ ফেব্রুয়ারী(শুক্রবার ) সকাল ১০ টা থেকে শুরু হওয়া এ সেবামূলক প্রজেক্টে ৩০ জন শিশুকে খতনা ও বিনামুল্যে ওসুধ বিতরণ করা হয় , বিশেষজ্ঞ সার্জনের মাধ্যমে বিনামূল্যে এই খতনার সুযোগ পায়।

উক্ত ফ্রী খতনা ক্যাম্প চলাকালে পরিদর্শনে আসেন বিএনপি চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স এডভাইজারী কমিটির সিনিয়র সদস্য আ ম অহিদ আহমদ, ৯৫ ব্যাচের সদাস্য জুবের আহমদ, মাষ্টার ফয়জুল হক, জুবের আহমদ মহরীর, মজির উদ্দিন, কাওছার আহমদ, নানু মিয়া, এনাম উদ্দিন প্রমুখ। এসময় তারা এমন উদ্যোগকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

ক্যাম্প চলাকালে উপস্থিত চিকিৎসক বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সমাজের সুবিধাবঞ্চিত পরিবারের জন্য এমন আয়োজন অত্যন্ত সহায়ক ভূমিকা রাখে।

এসময় হাসনা মাহতাব কমিউনিটি ক্লিনিকের পৃষ্ঠপোষক যুক্তরাজ্য প্রবাসী জাবেদ হোসেন বলেন, সমাজের অসহায় ও নিম্নআয়ের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শিশুদের সুস্থ ও নিরাপদ পরিবেশে খতনা সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

রোগীদের অভিভাবকরা সন্তোষ প্রকাশ করে বলেন, হাছনা মাহতাব কমিউনিটি ক্লিনিকের পৃষ্টপোষক যুক্তরাজ্য প্রবাসী জাবেদ হোসেনের এমন উদ্যোগে আমরা আনন্দিত।

বিনামূল্যে খতনা ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে আমরা উপকৃত হয়েছি। আল্লাহ যেন এই আয়োজনের উত্তম জাযা দান করেন।

এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।   

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সংবাদ প্রকাশের পর বিছনাকান্দিতে ভিজিএফের চাল পেল অর্ধশত পরিবার
দ্রুতই রামিসা হ*ত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার হবে
তাহিরপুরে বিদ্যুৎ পৃ*ষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থী নিহ*ত
কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে প্রতি বছর ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে : এমপি ফয়সল
অনিয়ন্ত্রিতভাবে পাথর উত্তোলন হতে পারে ক্ষতির কারণ
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে মা*রধর করে টাকা ছি*নতাই
নবীগঞ্জে চু*রি-ছি*নতাই বৃদ্ধি, জনমনে উ*দ্বেগ
২০ মে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও স্ববেতনে ছুটির দাবি
২৩ মে থেকে গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে বসছে পশুর হাট
জৈন্তাপুরে নিজের শি*শু ক*ন্যাকে এ*কাধিকবার ধ*র্ষণ, পিতা গ্রে*প্তার