ছাতক-দোয়ারাবাজারে জামায়াত প্রার্থী সালাম মাদানীর নির্বাচনী সমাবেশ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ AM

‘এলাকাকে হাতের তালুর মতো চিনি, এমপি হলে দাবি নিয়ে আসতে হবে না’

ছাতক-দোয়ারাবাজারে জামায়াত প্রার্থী সালাম মাদানীর নির্বাচনী সমাবেশ

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০২/২০২৬ ১১:৩২:১৪ PM

ছাতক-দোয়ারাবাজারে জামায়াত প্রার্থী সালাম মাদানীর  নির্বাচনী সমাবেশ

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানীর সমর্থনে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের দোলারবাজারে অনুষ্ঠিত এই সমাবেশে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে মিছিল সহকারে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

বিশিষ্ট মুরুব্বি আব্দুস শহীদের সভাপতিত্বে এবং উবায়দুল হক শাহীন ও জাবেদ আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউরোপ জামায়াতের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানী।

প্রধান বক্তার বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানী বলেন, ‘আমি যদি এমপি নির্বাচিত হই, তাহলে ছাতক-দোয়ারাবাজারের মানুষকে কোনো দাবি নিয়ে আমার কাছে আসতে হবে না। এই জনপদকে আমি হাতের তালুর মতো চিনি। কোথায় কী উন্নয়ন প্রয়োজন, তা আপনাদের সঙ্গে পরামর্শ করেই বাস্তবায়ন করবো।’

তিনি আরও বলেন, ‘আপনারা যদি আমাকে আপনাদের খাদিম হিসেবে নির্বাচিত করেন, তবে আপনাদের আমানতের কোনো খেয়ানত করবো না।’
ছাতক-দোয়ারাবাজারে দাঁড়িপাল্লার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তার প্রতিফলন হিসেবেই নিজ জন্মস্থান দোলারবাজারে এই বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ‘জীবনে-মরণে আপনাদের সঙ্গেই থাকবো, আপনাদের সুখ-দুঃখের সাথী হয়ে সেবা করবো-ইনশাআল্লাহ।’

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আবু বকর মোল্লা বলেন, শত ব্যস্ততার মাঝেও তিনি ছাতক-দোয়ারাবাজারবাসীর পাশে দাঁড়াতে এসেছেন। তিনি বলেন, “আগামীর বাংলাদেশে যারা মানুষকে সঠিক পথে নেতৃত্ব দিতে পারবেন, অধ্যক্ষ আব্দুস সালাম মাদানী তাঁদের অন্যতম।’

ইউরোপীয় পার্লামেন্ট সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টকে স্পষ্টভাবে জানানো হয়েছে-উন্নয়ন তহবিলের সঠিক ব্যবহার ও দুর্নীতিমুক্ত উন্নয়ন চাইলে জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই।

সমবেত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যদি আপনাদের টাকার সঠিক ব্যবহার চান, তবে চোর ও দুর্নীতিবাজদের নির্বাচিত করবেন না। আমানতের খেয়ানত দেশের সঙ্গে এবং জুলাই বিপ্লবে রক্ত দেওয়া শহীদদের সঙ্গেও বিশ্বাসঘাতকতার শামিল।’

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলার সাবেক চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুছ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক ছাত্র আন্দোলন সম্পাদক সুলতান আহমদ, সুনামগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার, খেলাফত মজলিসের কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য ও সাবেক এমপি প্রার্থী মাওলানা সাদিক সালীম এবং সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা রমিজ উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডা. হারুন রশীদ, ছাতক উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী, সেক্রেটারি হাফিজ মাওলানা জাকির হোসাইন, সিলেট মহানগর ছাত্রশিবিরের সভাপতি শাহীন আহমদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ছাতক-দোয়ারাবাজারে ন্যায়নীতি, উন্নয়ন ও আমানতদার নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ