তাহিরপুরে আওয়ামী লীগের সহ-সভাপতির পদত্যাগ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ AM

তাহিরপুরে আওয়ামী লীগের সহ-সভাপতির পদত্যাগ

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০২/২০২৬ ০১:০২:৫৪ PM

তাহিরপুরে আওয়ামী লীগের সহ-সভাপতির পদত্যাগ


দীর্ঘদিন ধরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি পদে থাকা মো. নোয়াজ আলী পদত্যাগ করেছেন।

শুক্রবার বিকেলে তিনি তার নিজ গ্রামের বাসিন্দাদের সামনে পদত্যাগ করার ঘোষণা দেন। একইসাথে পদত্যাগপত্রটি উত্তর বড়দল আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বরাবরে জমা দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

পদত্যাগপত্রে মো. নোয়াজ আলী উল্লেখ করেন, তিনি ১৯৮৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত (৪০ বছর) বিএনপির রাজনীতির সঙ্গে থাকার পর ২০১৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তার বিরুদ্ধে একাধিক মামলা দেওয়া হয়। ভয়ভীতি ও বিভিন্ন চাপের মুখে তাকে আওয়ামী লীগে যোগদান করতে বাধ্য করা হয় এবং পরবর্তীতে ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিতে সহ-সভাপতি পদ দেওয়া হয়।

তিনি আরও জানান, দীর্ঘ সময় চিন্তা-ভাবনার পর তিনি উপলব্ধি করেছেন যে আওয়ামী লীগের রাজনীতি করা তার পক্ষে সম্ভব নয়। এজন্য তিনি স্বেচ্ছায় উত্তর বড়দল ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ করেন এবং এখন থেকে তিনি আওয়ামী লীগের কোনো সদস্য বা কমিটির সঙ্গে যুক্ত নন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ